রহস্য উদঘাটন: গ্রেফতার আল-আমিন আদালতে স্বীকারোক্তি দিয়েছে
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১৯, ২০২৫
১৯ জুলাই ২০২৫
রাজধানীর যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্ত আল-আমিন (৩৪) কে গ্রেফতার করে আদালতে উপস্থাপন করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অপর অভিযুক্ত সাদ্দামকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই যাত্রাবাড়ীর আনোয়ারা আবাসিক হোটেলের ২৫৬ নম্বর কক্ষ থেকে একটি অজ্ঞাত শিশুর (প্রায় ১২ বছর বয়সী) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৫ জুলাই যাত্রাবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-৫৬/৬৬৪, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি)। পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণ তখন থেকেই ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।
পিবিআই-এর তদন্ত কর্মকর্তা এসআই (নি:) মো. কবির হোসেন প্রযুক্তিগত বিশ্লেষণ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে সক্ষম হন। ১৮ জুলাই রাতে গাজীপুর মহানগরীর টঙ্গী রেলস্টেশন রোড এলাকা থেকে আল-আমিনকে গ্রেফতার করা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি হত্যার বিস্তারিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, ১২ জুলাই সকাল ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনে ভিকটিমের সঙ্গে আল-আমিন ও তার সহযোগী সাদ্দামের পরিচয় হয়। ছেলেটি তখন একদিন ধরে কিছু না খেয়ে ছিল এবং বরিশালের ট্রেন খুঁজছিল। আল-আমিন তার জন্য খাবার ও জুতা কিনে দেয় এবং সারাদিন নিজেদের সঙ্গে রাখে। রাতে তাকে যাত্রাবাড়ীর হোটেলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে বিদ্যুৎহীন কক্ষে দুই অভিযুক্ত মিলে শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালায়।
১৩ জুলাই সকালে শিশুটি আরও অসুস্থ বোধ করলে অভিযুক্তরা আবারও যৌন নিপীড়নের চেষ্টা চালায়। শিশুটি বাধা দিলে তারা নির্যাতনের মাত্রা বাড়ায়। মারধরের একপর্যায়ে তাকে খাট থেকে ফেলে দেওয়া হয়। এরপর বারবার নির্যাতনের ফলে শিশুটির মৃত্যু হয় বলে জবানবন্দিতে স্বীকার করেছে গ্রেফতার আল-আমিন।
ভিকটিমের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে সে বরিশাল জেলার বাসিন্দা। তার পরিচয় শনাক্তে পিবিআই উঘঅ (Unidentified Human Genetic Analysis) প্রোফাইল তৈরি করেছে এবং বরিশাল জেলায় তথ্য সংগ্রহে একাধিক টিম মাঠে কাজ করছে।
এ বিষয়ে পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, পিপিএম-সেবা জানান, “এটি একটি নির্মম ও হৃদয়বিদারক অপরাধ। আমরা অপর অভিযুক্ত সাদ্দামকে দ্রুত গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভিকটিমের পরিচয় শনাক্তে সম্ভাব্য সব মাধ্যম ব্যবহার করছি।”
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

