মুগদা মেডিকেল ও মাগুরা ওজোপাডিকোতে দুর্নীতি, দুদকের এনফোর্সমেন্ট অভিযানে চাঞ্চল্যকর তথ্য
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১৭, ২০২৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটের পৃথক দুটি অভিযানে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাগুরা ওজোপাডিকো কার্যালয়ে সেবা খাতে অনিয়ম ও অর্থ আত্মসাতের চিত্র উঠে এসেছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার প্রধান কার্যালয় এবং ঝিনাইদহের সমন্বিত জেলা কার্যালয় থেকে পরিচালিত এই অভিযান দু’টিতে ছদ্মবেশে উপস্থিত থেকে তদন্ত করে গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়।
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত অভিযানে হাসপাতালের দরপত্র সংক্রান্ত কেনাকাটায় অনিয়ম এবং রোগীদের সেবায় হয়রানির অভিযোগ যাচাই করে দুদক। ছদ্মবেশে হাসপাতালের ভেতরে গিয়ে দেখা যায়, রোগীদের সিটি স্ক্যানে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামাদি বিনামূল্যে না দিয়ে কিছু কর্মচারী তা রোগীদের কাছেই অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন। অভিযানের সময় সংশ্লিষ্ট টেকনোলজিস্টরা এই অভিযোগ স্বীকার করেন। এছাড়াও হাসপাতালে দালাল ও বহিরাগতদের অবাধ বিচরণ চোখে পড়ে, যা সেবা পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। এ সময় হাসপাতালের পরিচালককে অনিয়ম সম্পর্কে অবহিত করা হয় এবং দুদকের পক্ষ থেকে মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতে সুপারিশ করা হয়।
অন্যদিকে, মাগুরা ওজোপাডিকো কার্যালয়ে নতুন বিদ্যুৎ সংযোগের নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, ভুয়া বিল ভাউচার এবং ইউনিট বাড়িয়ে বিল তৈরির অভিযোগে দ্বিতীয়টি অভিযান চালানো হয়। ঝিনাইদহ থেকে পরিচালিত ওই অভিযানে দুদকের দল জানতে পারে, নতুন সংযোগ নিতে হলে সরকারি নির্ধারিত ফি ছাড়াও দালালদের মাধ্যমে এককালীন ১১-১২ হাজার টাকা দিতে হয় গ্রাহকদের। সার্ভিস চার্জ ও মিটার ক্রয়ের সরকারি নিয়ম থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে তা ঘুরপথে আদায় করা হচ্ছে। ছদ্মবেশী টিম ওজোপাডিকো অফিসের ভেতরে বহিরাগত দালালদের সরব উপস্থিতিও শনাক্ত করে। অভিযানে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
দুদক জানিয়েছে, উভয় অভিযানের প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনার পর আর্থিক দুর্নীতি, অনিয়ম এবং হয়রানির দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের সূত্র মতে, এসব অভিযান কেবল তাৎক্ষণিক নয়, বরং ভবিষ্যতে সেবাক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে ধারাবাহিকভাবে চলমান থাকবে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

