১৮ জুলাই ২০২৫
গত ০৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে সোনাইমুড়ী থানায় সংঘটিত একটি পরিকল্পিত হামলার ঘটনায় লুন্ঠিত চায়না রাইফেল থেকে চুরি যাওয়া ৮ রাউন্ড গুলি আজ বিশেষ অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে সোনাইমুড়ী থানা পুলিশ।
মাননীয় পুলিশ সুপার জনাব মো. আব্দুল্লাহ আল ফারুক, নোয়াখালী মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং জনাব মনীষ দাশ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মহোদয়ের তত্ত্বাবধানে, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মোরশেদ আলম এর নেতৃত্বে এসআই (নিঃ) ইসরাফিল সরকার সঙ্গীয় ফোর্স এবং টহলরত সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮ জুলাই ২০২৫ খ্রিঃ, দিবাগত রাত আনুমানিক ০২:০০ ঘটিকায়, সোনাইমুড়ী থানাধীন ৯নং দেওটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ দুর্গা দৌলতপুর গ্রামের আজগর আলী ব্যাপারী বাড়ি সংলগ্ন মসজিদের সামনে কবরস্থানে তল্লাশি চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৭.৬২ চায়না রাইফেলের ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গুলির বিষয়ে সোনাইমুড়ী থানায় সাধারণ ডায়েরি নং ৯৩২, তারিখ: ১৭/০৭/২০২৫ খ্রিঃ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
থানায় পূর্বে সংঘটিত হামলায় লুন্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সোনাইমুড়ী থানা পুলিশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ যে, কোনো অপরাধী কিংবা অস্ত্রধারীকে আইনের বাইরে রাখা হবে না এবং জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করা হবে।

