শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যাতে দীর্ঘদিন ক্ষমতায় থেকে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে না পারে, সে জন্য সংবিধানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাষ্ট্রের […]

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে, সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা হবে’ ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নিতে সহনশীলতা, গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। শনিবার দুপুরে […]

বাজার সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী

মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের হুঁশিয়ারি ঝিনাইদহ, ০৮ আগস্ট ২০২৬:বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন উল্লেখ করে এসব সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাজার সিন্ডিকেট ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা […]

রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ: প্রধানমন্ত্রী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে তারেক রহমান ঢাকা, ০৮ আগস্ট ২০২৬, শনিবার:রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতার ওপর অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের মধ্যে রোগের কারণ, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে শুরু থেকেই সচেতনতা তৈরি করা গেলে অনেক রোগের প্রকোপ কমানো সম্ভব। শনিবার জাতীয় সংসদ ভবনের […]

ভারতের প্রতিক্রিয়া – শেখ হাসিনার বক্তব্য অনুমোদন করে না ভারত: জয়সোয়াল

নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ভারত সরকার অনুমোদন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। শুক্রবার (৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জয়সোয়াল বলেন, নয়াদিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। এটি একটি বেসরকারি […]

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ চলছে: পানিসম্পদমন্ত্রী

সাভার, ৭ আগস্ট: দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী […]

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের

ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর অভিযোগ তুলে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে পুলিশ ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের […]

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ এমপি, তালিকায় বহিষ্কৃত এমপি গাজী নজরুলও

ঢাকা, ৭ আগস্ট: আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে অংশ নেবেন। নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নামও অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকার গেজেট […]

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার একদিনের সফরে চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন। সফরকালে তিনি উভয় জেলায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের হাতে নতুন নির্মিত ঘরের চাবি তুলে দেওয়ার কর্মসূচি রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রধানমন্ত্রী ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে পৌঁছাবেন। সেখানে নির্ধারিত […]

নদী ও খালপাড় রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ

নদী ও খালপাড়ের ভাঙন রোধে পরিবেশবান্ধব ও টেকসই সমাধান হিসেবে বিন্না ঘাস ব্যবহারের সম্ভাবনা নিয়ে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য (প্রো-ভিসি) ও পুরকৌশল বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ শরিফুল ইসলাম এ বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। উপস্থাপনায় […]