রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ এমপি, তালিকায় বহিষ্কৃত এমপি গাজী নজরুলও
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ ঘণ্টা আগে
ঢাকা, ৭ আগস্ট: আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে অংশ নেবেন। নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। একই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলও ঘোষণা করেন।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ভোটার হিসেবে রয়েছেন মোট ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে সাধারণ আসনের সদস্য ২৯৯ জন এবং সংরক্ষিত নারী আসনের সদস্য ৫০ জন।
তবে উচ্চ আদালতের রায়ের কারণে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্যকে ভোটার তালিকায় রাখা হয়নি। ঋণখেলাপির মামলায় প্রার্থিতা বাতিল হওয়ায় ওই আসনের সংসদ সদস্যের সদস্যপদ কার্যকর না থাকায় তিনি ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।
অন্যদিকে, সম্প্রতি নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকায় বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, গাজী নজরুল ইসলাম দলীয়ভাবে বহিষ্কৃত হলেও এখনও তাঁর সংসদ সদস্যপদ বহাল রয়েছে। দল থেকে পাঠানো অভিযোগের বিষয়ে স্পিকারের কার্যালয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আইন অনুযায়ী তিনি এখনও সংসদ সদস্য হিসেবে বহাল আছেন। ফলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় তাঁর নাম রাখা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠিও দেয়। তবে এখন পর্যন্ত তাঁর সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা বা এ-সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। প্রয়োজন হলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একমাত্র বৈধ প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন এবং সেক্ষেত্রে ভোটগ্রহণের প্রয়োজন হবে না।
উল্লেখ্য, গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
এই বিভাগের আরও খবর
মধ্যপ্রাচ্য সংকটঃ ইরান যুদ্ধ বন্ধের ইতিবাচক বার্তা পাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে
ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে ওয়াশিংটনের…
তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ চলছে: পানিসম্পদমন্ত্রী
সাভার, ৭ আগস্ট: দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী…
রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার একদিনের সফরে চট্টগ্রাম…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি আজ
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটের মধ্যে আঞ্চলিক সামরিক সহযোগিতায় নতুন…
হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমানের আলোচনা শেষ পর্যায়ে
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি…
আরও পড়ুন
লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, কুষ্টিয়ায় একজন গ্রেপ্তার
কুষ্টিয়া, ৭ আগস্ট: লিবিয়ায় কর্মরত এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় কুষ্টিয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব…
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের
ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর…
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের তৎপরতায় উদ্ধার ৪৫০ কেজি স্ক্র্যাপ
কক্সবাজার, ৭ আগস্ট: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বাংলাদেশ আনসার ও…
খুলনা মেডিকেলে চোর আটক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে…
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ দেখছি না: ডা. শফিকুর রহমান
বাগেরহাট, ৭ আগস্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী…
ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৮, আহত অন্তত ২৫
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত…
থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলা: নিহত ৪, আতঙ্কে আহত অন্তত ১৫ শিক্ষার্থী
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরে ননথাবুরি প্রদেশের একটি উচ্চ বিদ্যালয়ে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিক্ষক ও…
নেপালে সুশাসন নিশ্চিতে নজরদারি জোরদার, ৮৮৩০ সরকারি কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সরকারি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনসেবার মান উন্নয়নে নজরদারি কার্যক্রম আরও জোরদার করেছে নেপালের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ কার্যালয়ের…

