শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা প্রদান নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত সব কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের […]

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

৩৩ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ; দুর্নীতি থেকে বেরিয়ে স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিতে সক্রিয় থাকার নির্দেশনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই। ক্ষমতা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও কার্যকর স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন […]

এআই-ডিপফেকের নতুন চ্যালেঞ্জ, সাইবার তদন্তে পুলিশের সক্ষমতা বাড়ানোর তাগিদ আইজিপির

সাইবার মামলা তদন্তে প্রশিক্ষক তৈরি হচ্ছে; টিওটি সম্পন্ন করা ৩৩২ পুলিশ কর্মকর্তা মাঠপর্যায়ের তদন্তকারীদের প্রশিক্ষণ দেবেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিপফেক, এনক্রিপটেড যোগাযোগ ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে সাইবার অপরাধের ধরন। এই পরিস্থিতিতে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও তদন্ত সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন […]

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

যেকোনো মূল্যে ফসলি জমি এবং সাধারণ মানুষের ও সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিভাগীয় কমিশনারদের এ […]

গঠনমূলক সমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্রহনন এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার সুরক্ষা আইন পরিমার্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, সম্পাদক ও সুশীল সমাজের মত নেওয়া হচ্ছে; সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার সচেতন রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান নাগরিককে মতপ্রকাশ ও সমালোচনার অধিকার দিলেও গঠনমূলক সমালোচনা এবং রাজনৈতিক উদ্দেশ্যে কারও চরিত্রহননকে এক করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, ‘সংবিধানের ৩৯ অনুচ্ছেদ […]

সাইবার নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা মুক্ত পরিবেশ তৈরিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে IRI-এর বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে সাইবার অপরাধ, অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬ নিয়ে আলোচনা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন […]

গণতন্ত্রের ভিত শক্ত করতে কার্যকর স্থানীয় সরকারের বিকল্প নেই: মঈন খান

সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিকেন্দ্রীকরণ, স্থানীয় নির্বাচন, নারী ক্ষমতায়ন ও জলবায়ু ইস্যুতে আলোচনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও টেকসই রূপ দিতে শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী না হলে রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোকেও সুদৃঢ় […]

আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ

গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ • সরবরাহ ১,৪০০ মেগাওয়াটের বেশি থেকে নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে • বয়লারের ত্রুটি মেরামতে লাগতে পারে কয়েক দিন প্রান্তকাল ডেস্ক ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে নতুন করে চাপ তৈরি হয়েছে। ১,৬০০ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রটির […]

ড. ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রমসংক্রান্ত আরও ৫০ মামলা বিচারাধীন

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে বিচারাধীন রয়েছে আরও প্রায় ৫০টি মামলা। এর মধ্যে কর-সংক্রান্ত ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে এবং শ্রম-সংক্রান্ত ১৯টি মামলা শ্রম আদালত ও শ্রম আপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। সম্প্রতি ড. ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কর-সংক্রান্ত একটি মামলায় হাইকোর্ট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় […]

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা। এ লক্ষ্য অর্জনে এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে […]