শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য অঞ্চলের কৃষ্টি-সংস্কৃতি বিকাশে পূর্ণাঙ্গ সহযোগিতা চান পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ সহযোগিতা কামনা করেন। সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পার্বত্য […]

অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা, সমন্বিত অ্যাকশন প্ল্যানে যাচ্ছে সরকার

শুধু পরিকল্পনা নয়, মাঠে কার্যকর বাস্তবায়নের তাগিদ স্থানীয় সরকারমন্ত্রীর • স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত উদ্যোগ • বিশ্বব্যাংকের সহায়তায় নগর জনস্বাস্থ্য প্রকল্পে ভেক্টর ব্যবস্থাপনা ও পূর্বাভাস সক্ষমতা বাড়ানোর উদ্যোগ দেশে ডেঙ্গুর চলমান পরিস্থিতির মধ্যে সামনে আরও বড় ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে। একটি পূর্বাভাস মডেল অনুযায়ী আগামী অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন কীটতত্ত্ববিদ […]

মঙ্গলবার রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতের সংকট নিয়ে তিন ঘণ্টার বৈঠক • ২১ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ • উৎপাদন বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরল সরকার চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প-কারখানার উৎপাদনে তৈরি হওয়া চাপ কমাতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের […]

বাংলাদেশের ১৮৫ কোটি ডলারের ‘জাস্ট ট্রানজিশন’ রোডম্যাপে সুইডেনের সমর্থন

৬ খাতে ৬৯ অগ্রাধিকারমূলক পদক্ষেপ • দক্ষতা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষায় জোর • আইএলওর সঙ্গে অংশীদারত্বে ন্যায্য রূপান্তরে সহায়তা করছে সুইডেন নিম্ন-কার্বন অর্থনীতিতে রূপান্তরের জন্য বাংলাদেশের ১ দশমিক ৮৫ বিলিয়ন বা ১৮৫ কোটি মার্কিন ডলারের ‘জাস্ট ট্রানজিশন’ রোডম্যাপকে স্বাগত জানিয়েছে সুইডেন। জলবায়ু কার্যক্রমের কেন্দ্রে শ্রমিক ও সাধারণ মানুষকে রেখে বাংলাদেশ যে পরিকল্পনা নিয়েছে, তার প্রতি […]

আনসার-ভিডিপির উদ্যোগে খাল পরিষ্কার, জলাবদ্ধতার শঙ্কা কাটল ৬৫০ বিঘা জমিতে

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি খাল পরিষ্কার করা হয়েছে। খালটি পরিষ্কারের ফলে পানি নিষ্কাশন স্বাভাবিক হয়ে কাদার বিল এলাকার প্রায় ৬০০ থেকে ৬৫০ বিঘা ফসলি জমি সম্ভাব্য জলাবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ […]

রামপালে ২,৫০২ কোটি টাকার সৌরবিদ্যুৎ প্রকল্প, একনেকের অনুমোদনের অপেক্ষা

• উৎপাদন সক্ষমতা ৪৪২ মেগাওয়াট, ব্যয় ২ হাজার ৫০২ কোটি ৪০ লাখ টাকা • কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত ৯১৮ দশমিক ৫ একর জমিতে নির্মাণ • প্রতি ইউনিট সম্ভাব্য ট্যারিফ ৬ টাকা ১৮ পয়সা • ২০২৮ সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা “এই সৌরবিদ্যুৎ প্রকল্পটি আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তায় অবদান রাখবে। […]

প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, নতুন সম্ভাব্য তারিখ ১ অক্টোবর

১৭ সেপ্টেম্বর পরশুরাম-ফুলগাজী যাওয়ার কথা ছিল তারেক রহমানের; ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পসহ একাধিক কর্মসূচি উদ্বোধনের প্রস্তুতি চলছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বরের ফেনী সফর স্থগিত করা হয়েছে। ওই দিন জেলার পরশুরাম ও ফুলগাজীতে তাঁর একাধিক উন্নয়ন ও সামাজিক কর্মসূচির উদ্বোধনের কথা ছিল। সফরের সম্ভাব্য নতুন তারিখ আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। […]

ভারতের সঙ্গে ‘নতুন ও কার্যকর সম্পর্ক’ চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীমান্ত হত্যা বন্ধে কূটনৈতিক আলোচনায় জোর; ২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে ‘নতুন ও কার্যকর’ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধসহ দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন জটিলতার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই করা হবে বলে […]

আদানির বন্ধ ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বেড়ে ১,০৪৬ মেগাওয়াট

কারিগরি ত্রুটিতে ৯ সেপ্টেম্বর বন্ধ হয়েছিল ইউনিট-২; রোববার থেকে গোড্ডার দুই ইউনিটই বিদ্যুৎ দিচ্ছে বাংলাদেশে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ফের উৎপাদনে এসেছে। এতে কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দুই ইউনিট মিলিয়ে বাংলাদেশে ১ হাজার ৪৬ […]

চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি। জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ সংক্রান্ত সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের আজ এসব কথা বলেন। সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ এতে সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপি […]