শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সরকারি মাধ্যমে হজ পালনে নানা সুবিধা, বেসরকারিতে ঝুঁকি : ধর্মবিষয়ক সচিব

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত। এ ছাড়াও রয়েছেন নানা ধরনের সুযোগ সুবিধা। পক্ষান্তরে  বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছে বিভিন্ন ধরনের ঝুঁকি। এরপরও সাধারণ মানুষের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ্জ পালন নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে। এসব ভ্রান্ত ধারণা দূর করে সরকারি মাধ্যমে হজযাত্রী নিবন্ধনের হার বাড়াতে এবং […]

এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পণ্য নকশা, সেবা প্রদান ও ব্যবসায়িক প্রতিযোগিতার ধরন বদলে দিচ্ছে। তাই এআইকে শুধু প্রযুক্তি হিসেবে না দেখে বাংলাদেশের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর কর্মসূচি হিসেবে বিবেচনা করতে হবে। তিনি বলেন, এআই হতে হবে নাগরিককেন্দ্রিক, যার লক্ষ্য […]

তৃণমূলের শিল্পায়নে নতুন প্রাণ আনতে বিসিকের মহাপরিকল্পনা

দেশের শিল্পায়নকে রাজধানীকেন্দ্রিকতার গণ্ডি থেকে বের করে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রায় সাত দশক আগে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সময়ের সঙ্গে দেশের শিল্প ও অর্থনীতির চিত্র বদলেছে, বেড়েছে উৎপাদন ও পরিবহনের পরিধি। তবে সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে অনেক পুরোনো শিল্পনগরীর অবকাঠামো আধুনিক করা সম্ভব হয়নি। এবার […]

পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার : হুমায়ুন কবির

বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের দৃঢ় প্রত্যয় পুনরুক্ত করেছেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে আমরা আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছি। সম্পদ চিহ্নিত […]

গণতন্ত্র শক্তিশালী হলেই সব সম্প্রদায়ের অধিকার-মর্যাদা নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে গণতন্ত্রের নিয়মিত চর্চার পাশাপাশি রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি। রোববার বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা […]

জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায় শেভরন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও আগ্রহ

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবিলায় বিনিয়োগ আরও সম্প্রসারণের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরন। বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটি। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের […]

তারেক রহমানের উদ্যোগে নতুন বাড়ি পেল ছয় পরিবার

ফেনীতে নিহত যুবদল নেতার পরিবার ও চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের হাতে চাবি তুলে দিল ‘আমরা বিএনপি পরিবার’ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ফেনীতে নিহত এক যুবদল নেতার পরিবার এবং কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিসংযোগে ঘর হারানো পাঁচ পরিবারকে নতুন বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) পৃথক কর্মসূচিতে ছয় পরিবারের কাছে নবনির্মিত বাড়ির […]

আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে হবে: সালাউদ্দিন টুকু

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু। রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্য এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় […]

ফ্রান্সে বৈধ শ্রমবাজার সম্প্রসারণ চায় বাংলাদেশ

ফরাসি সিনেটরদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী; ওষুধ, চামড়া, সিরামিক ও পাটপণ্যের রপ্তানি বাড়ানোর পাশাপাশি ফরাসি বিনিয়োগের আহ্বান বাংলাদেশি কর্মীদের জন্য ফ্রান্সে বৈধ ও নিয়মিত কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা পুনর্ব্যক্ত করে এসব অপরাধ প্রতিরোধে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে ঢাকা। […]

‘নগরায়ণ মানে শুধু ভবন-সড়ক নয়, মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে’

দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে নগর পরিকল্পনার কেন্দ্রে রাখার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর নগরায়ণকে শুধু বড় ভবন, সড়ক কিংবা পানি ও স্যানিটেশন অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবনমান, সুখ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। একই সঙ্গে নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে […]