শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা। এ লক্ষ্য অর্জনে এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে […]

কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি প্রিজন্সের নিয়োগের প্রজ্ঞাপন বাতিল

কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও সরিয়ে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে সেনাবাহিনীর এই দুই […]

২–৩ হাজার টাকা মূল্যে স্মার্টফোন দিবে সরকার, লক্ষ্য ৫ কোটি মানুষ

অক্টোবরে স্থানীয় উৎপাদন • তিন মাস ফ্রি ডাটা-ভয়েসের পরিকল্পনা • দরিদ্রদের জন্য ১,২০০ কোটি টাকার এসওএফ কাজে লাগানোর চিন্তা কৃষক, কৃষিশ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষের হাতে ২ থেকে ৩ হাজার টাকার কার্যকর মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আগামী অক্টোবরের মাঝামাঝি দেশে সাশ্রয়ী স্মার্টফোনের পূর্ণাঙ্গ স্থানীয় উৎপাদন শুরু হতে পারে। আগামী ১৮ থেকে […]

‘আসুন, এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি’: তরুণদের প্রতি প্রধানমন্ত্রী

তিন মাসের ডেঙ্গুবিরোধী অভিযান শুরু • সপ্তাহে এক ঘণ্টা পরিচ্ছন্নতায় দেওয়ার আহ্বান • লক্ষ্য ডেঙ্গু সমস্যা অন্তত ৮০ শতাংশ নিয়ন্ত্রণ ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬: দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ সমাজ চাইলে একটি দেশকে বদলে দিতে পারে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের তরুণরা সেই সক্ষমতা বিশ্বকে দেখিয়েছে। এবার তাদের […]

আগামী পাঁচ বছরে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

অ্যামচ্যামের ৩০ বছর পূর্তিতে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার আহ্বান আগামী পাঁচ বছরে বাংলাদেশে অতিরিক্ত ৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আনার লক্ষ্যে সরকার ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে […]

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষার্থীরা যে মাধ্যমেই পড়াশোনা করুক না কেন, তাদের মৌলিক জ্ঞান, দক্ষতা ও শেখার ক্ষেত্রে একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে […]

জনগণের কথা সংসদে বলতে না দেওয়ায় রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় মন্তব্য করে জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নামার কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে সমবেত মানুষের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিদ্যুৎ […]

নারী নির্যাতনসহ সব অপরাধ মুছে দেওয়ার অঙ্গীকার রিজভীর

সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমূলে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন […]

বন্যপ্রাণী পাচার ঠেকাতে দক্ষিণ এশিয়ার নতুন অঙ্গীকার, গৃহীত ‘কাঠমান্ডু ঘোষণা’

দক্ষিণ এশিয়াজুড়ে অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য ও এর সঙ্গে জড়িয়ে পড়া আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ দমনে যৌথ পদক্ষেপ জোরদারের অঙ্গীকার করেছে এ অঞ্চলের দেশগুলো। এ লক্ষ্যে সাউথ এশিয়া ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্কের (SAWEN) সদস্য দেশগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে ‘কাঠমান্ডু ঘোষণা’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে SAWEN-এর প্রথম সাধারণ পরিষদের সমাপনী দিনে সদস্য দেশগুলোর মন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরা এ […]

ভালো ও মেধাবীদের রাজনীতিতে আনতে হবে: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

নিজস্ব প্রতিবেদক দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষকে রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তিনি বলেছেন, ভালো রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে উন্নয়নের বড় বড় পরিকল্পনা বাস্তবায়িত হলেও তার সুফল দীর্ঘস্থায়ী করা সম্ভব হবে না। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি […]