মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু

গাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি আলফেছানীর নেতৃত্ব ও মানবকল্যাণে কাজ করার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান গাজীপুরের বাহাদুরপুরে শুরু হয়েছে। শুক্রবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও প্রধান স্কাউট লিডার […]

গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (EGMO) মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা, গবেষণা ও সাফল্যের […]

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন

বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে ছাত্রীরা ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর এ বোর্ডের অধীনে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৯৬৬ জন ছাত্র এবং ৫ হাজার ৮৪৮ জন […]

ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার

ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার বাড়লে সামগ্রিক পাসের হারও কমে ইংরেজি ও গণিত—এই দুটি বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় এসএসসি ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার কমে যায় বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও […]

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। আজ সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংবাদ সম্মেলনের […]

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্তে রাজউক, গণপূর্ত ও ডিএনসিসির সমন্বিত কমিটি গঠনের ঘোষণা

রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে দুইজনের প্রাণহানির ঘটনায় রাজউক, গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের পাশাপাশি দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএনসিসি। মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি […]

শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও ফলপ্রসূ করতে নীতিনির্ধারণ থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে এবং গুণগত উন্নয়নের লক্ষ্যে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে […]

বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের ২৯ জুলাইয়ের মধ্যে নিবন্ধনের আহ্বান

বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে এইচএসসি ও সমমানের কয়েকটি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এসব পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাই-এর মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে নিবন্ধন (রেজিস্ট্রেশন) সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির জারি করা এক […]

ছাত্রদল কর্তৃক শিক্ষার্থীকে মারধর: শাবিপ্রবিতে দুই নেতা চার সেমিস্টারের জন্য বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আগামী দুই বছর তাদের ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের […]

জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজনের সন্ধানে পুরস্কার ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে পুলিশ সদরদফতর। শনিবার (১৬ মে) পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক বার্তায় বলা হয়, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক ব্যক্তিকে […]