মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জন গ্রেফতার, মামলা ৪৮

১৪ আগস্ট ২০২৬ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের ঘটনায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা ২৮ মিনিটে প্রকাশিত ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব গ্রেফতার […]

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় ইয়াবাসহ চোরাকারবারি আটক

হবিগঞ্জে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবাসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তপথে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা […]

বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবির গুলিতে যুবক আহত, পিস্তল-গুলি উদ্ধার

রাজধানীর বাড্ডার আফতাবনগরে ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ তাকে ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে আফতাবনগরের এম-ব্লক, সেক্টর-৫-এর ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে পাভেলের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত লাগে। পরে […]

কামরাঙ্গীরচর ও উত্তর বাড্ডায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর ও উত্তর বাড্ডায় পৃথক ঘটনায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ও দুপুরে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন—মোহাম্মদ নয়ন (৩০) ও রবিউস সানি (৩১)। নয়ন পেশায় অটোরিকশাচালক এবং সানি প্রাইভেটকার […]

অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান, গ্রেপ্তার ৫

নরসিংদীতে অভিযানে ৯ মোবাইল, ২০ সিম ও ব্যাংকের চেকবই জব্দ অনলাইন বেটিং ও জুয়ার মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগে নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস ইউনিটের একটি বিশেষ দল গত ১১ আগস্ট সন্ধ্যা থেকে ১২ আগস্ট […]

বন্ধুত্বের আড়ালে অটোভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা, আশুলিয়ায় চালককে হত্যা

২৪ ঘণ্টায় রহস্য উদঘাটনের দাবি পিবিআইয়ের, গ্রেপ্তার ২ ঢাকার কেরানীগঞ্জের অটোভ্যানচালক মো. সুজন হাওলাদারকে (২৯) অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তদন্তে অগ্রগতি এনে নিহতের অটোভ্যান ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে হত্যায় ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজন […]

সাভারে প্রেশার কুকারসদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয়

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঢাকার সাভারে প্রেশার কুকারসদৃশ সন্দেহজনক একটি বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে পুলিশ। বুধবার সকালে সাভার থানাধীন গোপের বাড়ি সাদাপুর এলাকায় জামিয়া ইম্মুল ইলাহ হেফজখানা, যা স্থানীয়ভাবে ঘোড়া মসজিদ নামে পরিচিত, এর পাশের একটি খালি জায়গা থেকে বস্তুটি উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, স্থানীয় […]

কেরানীগঞ্জ থেকে সাভার: ধারাবাহিক বিস্ফোরক উদ্ধারে নাশকতার আশঙ্কা

ঢাকার কেরানীগঞ্জ থেকে সাভার—রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ, বোমা উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় একই উগ্রপন্থী গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। সাম্প্রতিক ১১টি ঘটনায় একটি সংগঠিত নাশকতার পরিকল্পনার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)। সর্বশেষ সাভারের আশুলিয়া ও সাধাপুর এলাকায় বোমাসদৃশ […]

নবীনগরে সেলুনকর্মী আতিকুর রহমান হত্যা: মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ায় সেলুনকর্মী আতিকুর রহমান (১৯) হত্যা মামলার মূল রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পূর্বশত্রুতার জেরে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে পুকুরে ফেলে রাখা হয় বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পিবিআই […]

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, দূরপাল্লার বাস থেকে স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় তানিয়া নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তাঁর স্বামী মো. সোহাগ মিয়া জুলহাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে পারিবারিক অভাব-অনটন নিয়ে ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার তথ্য পেয়েছে সংস্থাটি। গ্রেপ্তারের পর জুলহাস আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই। পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৬ […]