মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

গোপালপুরে আনসারের অভিযানে মাদকসেবী আটক, পুলিশের কাছে সোপর্দ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গোপালপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম খাদেমুল ইসলাম। তিনি গোপালপুর উপজেলার সুতী পলাশ গ্রামের মৃত মাহফুজুর রহমানের ছেলে। আনসার সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনগুলোতে প্রায়ই মাদকসেবীদের […]

ধোলাইপাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ আরিফুল ইসলাম মারুফ (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে সিটিটিসির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ধোলাইপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সিটিটিসি সূত্রে জানা যায়, অভিযানের সময় […]

ঢাকা মেডিকেলে ভুয়া স্টাফ পরিচয়ে দালালি, আনসারের হাতে আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া স্টাফ পরিচয়ে দালালির অভিযোগে ওয়াসিম আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে হাসপাতালের একটি ভুয়া স্টাফ পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা […]

রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মো. ফারুক মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে রূপগঞ্জ থানার তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা […]

আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য ওয়ালিউল্লাহকে হত্যা

পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার মোবাইল ও ছিনতাই হওয়া মিশুক; একজনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাই করতে গিয়ে ওয়ালিউল্লাহ (২০) নামে এক যুবককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার দুজন হলেন মো. আওলাদ হোসেন (২৬) ও মো. শাহিন (৩১)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত স্যামসাং মোবাইল ফোন ও […]

ইলিয়াস আলী গুম: বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের অভিযোগ, ইলিয়াস আলীকে অপহরণ ও গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য তদন্তে উঠে এসেছে। […]

সালমান শাহ হত্যা মামলা

কারাগারে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি ‘ডন’ চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা […]

ময়লার ভাগাড়ে অস্ত্র-গুলি, শাহজাহানপুরে ২১ জন গ্রেপ্তার

রাজধানীর শাহজাহানপুরের দক্ষিণ খিলগাঁও এলাকায় একটি ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে শাহজাহানপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো পৃথক […]

মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেপ্তার

ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) মিরপুর মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। মিরপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক […]

পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ জামাল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জব্দ করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি। গ্রেপ্তার জামাল মিয়া দুর্গাপুর উপজেলার কুলাগড়া ইউনিয়নের নলজুড়া গ্রামের মৃত […]