মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ‘ল্যাংড়া রুবেল’সহ গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘ল্যাংড়া রুবেল’সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হামিদ খান ওরফে মাখন, ল্যাংড়া রুবেল, তানজিদ আহাম্মেদ ওরফে বাপ্পা, পারভেজ ও রাব্বী। ডিবি জানিয়েছে, অভিযানে তাদের কাছ থেকে গোলাগুলিতে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি […]

রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১টা থেকে ২টার মধ্যে কয়েকজন দুর্বৃত্ত নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের ‘রূপসা ব্রিকস’ নামের একটি ইটভাটায় […]

সাভারে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও ককটেল উদ্ধার

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)–এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ওই ভবন থেকে চারটি বোমাসদৃশ বস্তু, ককটেল এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার পর সাভার উপজেলার দক্ষিণ শ্যামপুর এলাকার আব্দুল […]

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যা: ১৫ দিনের মধ্যে রহস্য উদঘাটন, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার প্রায় ১৫ দিনের মধ্যে নিহতের স্বামী মো. সোহাগ মিয়া জুলহাসকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। পিবিআই জানায়, গত ২৬ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সোহাগ মিয়া জুলহাস নিহত […]

চট্টগ্রাম মেডিকেলে রোগীর স্বজনের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীর স্বজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগে রিতু রানী (২৮) নামে এক নারীকে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্যরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে হাসপাতালের অষ্টম তলার ৮২ নম্বর ওয়ার্ডে এ […]

দীঘিনালায় ইয়াবা ও গাঁজাসহ দুইজন আটক

খাগড়াছড়ির দীঘিনালায় হিল ভিডিপির সদস্যদের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বোয়ালখালী চৌমুহনী এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উজ্জ্বল বড়ুয়া (৪৫) ও জসীম উদ্দীন (৩০)। হিল ভিডিপির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে […]

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার

রাজধানীর শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মো. রুবেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শাহজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে পারিবারিকভাবে স্বপ্না খাতুন আক্তারের সঙ্গে রুবেল মিয়ার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। রুবেল মিয়া মাদকাসক্ত এবং বর্তমানে কর্মহীন বলে […]

মহাখালীতে পৃথক অভিযানে ৫,৫৬৭ ইয়াবা ও ১৬ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজধানীর মহাখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) ও চৌধুরী জাহিদ রহমান (২৫)। পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার একটি দল […]

আশুলিয়ায় ৩৪০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় সোমবার (১০ আগস্ট) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে রাত […]

ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে ১,২৪৬ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ ঢাকার আশুলিয়া ও সাভারে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় সোমবার […]