মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক

পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী শিখা বেগমের (৩০) বিরুদ্ধে। শনিবার (৮ আগস্ট) ভোররাতে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ। আহত মারুফ মাতুব্বর (৩৮) […]

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: সাবেক কাউন্সিলর হাবিব গ্রেপ্তার

রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহ হাবিবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৭ আগস্ট) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। ডিবিপ্রধান জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে […]

পল্লবীতে গুলিতে বিএনপি কর্মীসহ দুজন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকা, ৭ আগস্ট: রাজধানীর পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক কর্মীসহ দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মো. আলমগীর হোসেন (৪৫)-এর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অপর আহত ব্যক্তি পথচারী এক নারী, যিনি অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মিল্লাত ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে […]

লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ, কুষ্টিয়ায় একজন গ্রেপ্তার

কুষ্টিয়া, ৭ আগস্ট: লিবিয়ায় কর্মরত এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় কুষ্টিয়ায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, গ্রেপ্তার ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তদন্তে তার নামে পরিচালিত একটি ব্যাংক হিসাবে মুক্তিপণের অর্থের একটি বড় অংশ জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। পিবিআই কুষ্টিয়া জেলা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের তৎপরতায় উদ্ধার ৪৫০ কেজি স্ক্র্যাপ

কক্সবাজার, ৭ আগস্ট: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় প্রকল্প এলাকা থেকে আনুমানিক ৪০০ থেকে ৪৫০ কেজি স্ক্র্যাপ মালামাল উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আনসার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে প্রকল্পের […]

খুলনা মেডিকেলে চোর আটক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১১টার আগে হাসপাতালের ১ নম্বর জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসা নিতে আসা এক ব্যক্তির […]

তুরাগে মাদক লেনদেনের বিরোধে যুবকের মৃত্যু, অভিযুক্তদের খুঁজছে পুলিশ

রাজধানীর তুরাগ এলাকার রুপায়ন সিটির ভেতরে মাদক বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ সজীব (২৭) নামে ওই যুবক তুরাগের ধরঙ্গেরটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের জয়দেবপুরের বাশখাটিয়া এলাকায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রুপায়ন সিটির ভেতরে একটি শ্রমিক মেসের সামনে এ […]

বিয়ের স্বর্ণ কেনার নামে ৫৭ লাখ টাকার জাল নোট নিয়ে জুয়েলার্সে, যুবক আটক

রাজধানীর বনানীতে বিয়ের জন্য স্বর্ণালংকার কেনার কথা বলে একটি জুয়েলার্সে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোট ব্যবহারের অভিযোগে রুবেল (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি পালিয়ে যান। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বনানী সুপারমার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত একটি জুয়েলার্সে এ ঘটনা ঘটে। পরে জুয়েলার্স কর্তৃপক্ষের […]

হৃদরোগ ইনস্টিটিউটে দালালির অভিযোগে একজন আটক

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দালালির অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে হাসপাতালের বহিঃবিভাগে এ ঘটনা ঘটে। আনসার সূত্র জানায়, বহিঃবিভাগে […]

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৬৬ জন গ্রেফতার, উদ্ধার বিপুল মাদকদ্রব্য

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৭টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য, জাল সিল-স্বাক্ষর এবং বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ২৮ জন, ওয়ারী বিভাগে ৫৯ জন, মতিঝিল […]