অনুসরণ করুন:
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

হৃদরোগ ইনস্টিটিউটে দালালির অভিযোগে একজন আটক

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দালালির অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে হাসপাতালের বহিঃবিভাগে এ ঘটনা ঘটে। আনসার সূত্র জানায়, বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বল্প খরচে পরীক্ষা-নিরীক্ষা ও দ্রুত চিকিৎসার প্রলোভন দেখিয়ে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি।

হাসপাতালের এক চিকিৎসকের দেওয়া তথ্যের ভিত্তিতে দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করেন।

অভিযানে প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হকের নেতৃত্বে এপিসি মো. আলমগীর হোসেন এবং আনসার সদস্য জোবাইর হোসেন ও সাইফুল ইসলাম অংশ নেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, সরকারি হাসপাতালগুলোতে রোগীদের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দালালচক্রের অপতৎপরতা প্রতিরোধে তাদের সদস্যরা নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় অভিযান পরিচালনা করছেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন