রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮১৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫৩৭টি গাড়ি ডাম্পিং এবং ৩৫৩টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয় বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৯টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ৯৮টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৩২টি মামলা করা হয়। মতিঝিল বিভাগে ৩২টি বাস, ৩টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৬৭টি সিএনজি ও ২২৪টি মোটরসাইকেলসহ ৪৩৪টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৩টি বাস, ২২টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেলসহ মোট ৩০২টি মামলা করা হয়।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ ১৮১টি মামলা করা হয়েছে। মিরপুর বিভাগে ৩০টি বাস, ৩০টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৮৫টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ৪৮৬টি মামলা করা হয়।
অন্যদিকে ট্রাফিক-উত্তরা বিভাগে ৬০টি বাস, ১৬টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ২২৮টি মোটরসাইকেলসহ মোট ৬২০টি মামলা করা হয়েছে। গুলশান বিভাগে ৬১টি বাস, ৩টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৪৬টি মোটরসাইকেলসহ ৫৬১টি মামলা করা হয়।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

