সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, উদ্ধার ৩৫ লাখ জাল টাকা

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৯৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি ৩৫ লাখ টাকার জাল নোট, অস্ত্রসদৃশ ধারালো ছোরা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, তেজগাঁও বিভাগ সর্বোচ্চ ১০১ জনকে গ্রেফতার করেছে। এ ছাড়া মিরপুর বিভাগ ৯৬ জন, মতিঝিল বিভাগ ৮৩ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, উত্তরা বিভাগ ৩৭ জন, লালবাগ ও গুলশান বিভাগ ৩৬ জন করে এবং রমনা বিভাগ ২৭ জনকে গ্রেফতার করেছে। গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেফতার করেছে।

অভিযানে ১২৫ পিস ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

এ ছাড়া তিনটি ধারালো ছোরা, পরিত্যক্ত অবস্থায় পাঁচ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লাখ টাকার বাংলাদেশি জাল নোট উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিকে গ্রেফতার এবং মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন