মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মহাখালীতে পৃথক অভিযানে ৫,৫৬৭ ইয়াবা ও ১৬ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজধানীর মহাখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) ও চৌধুরী জাহিদ রহমান (২৫)।

পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার একটি দল মহাখালী টিবি গেট এলাকার সাততলা বস্তির একটি বাসায় অভিযান চালায়। এ সময় আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার আরেকটি দল মহাখালী টিবি গেট এলাকার অপর একটি বাসায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় চৌধুরী জাহিদ রহমানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, জাহিদ রহমানের হেফাজত থেকে বিভিন্ন ধরনের ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে—৭টি হাঁসুয়া, ২টি বড় হাঁসুয়া, ৩টি বিভিন্ন আকারের হাঁসুয়া, ১টি বেসবল ব্যাট, ১টি ডাসা, ১টি ছেনি ও ১টি কাটানিস।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন