গোপালপুরে আনসারের অভিযানে মাদকসেবী আটক, পুলিশের কাছে সোপর্দ
- নিজস্ব সংবাদদাতা
- ৭ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গোপালপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তির নাম খাদেমুল ইসলাম। তিনি গোপালপুর উপজেলার সুতী পলাশ গ্রামের মৃত মাহফুজুর রহমানের ছেলে।
আনসার সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনগুলোতে প্রায়ই মাদকসেবীদের আনাগোনা ও উৎপাতের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ৯ আগস্ট (রোববার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে বিশেষ অভিযান চালায় আনসার সদস্যরা।
অভিযানে আনসার বাহিনীর পিসি মো. মফিজ উদ্দিনের নেতৃত্বে সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. আমিরুল ইসলাম ও মো. জাকির হোসেন অংশ নেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবন থেকে কিছু মাদকদ্রব্যসহ খাদেমুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গোপালপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটক খাদেমুল ইসলামকে তাদের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে আনসার সদস্যদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর
মহাখালীতে পৃথক অভিযানে ৫,৫৬৭ ইয়াবা ও ১৬ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
রাজধানীর মহাখালীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫ হাজার…
আশুলিয়ায় ৩৪০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০…
ঢাকা জেলা ডিবির বিশেষ অভিযানে ১,২৪৬ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ ঢাকার আশুলিয়া ও…
ধোলাইপাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ আরিফুল…
ঢাকা মেডিকেলে ভুয়া স্টাফ পরিচয়ে দালালি, আনসারের হাতে আটক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া স্টাফ পরিচয়ে দালালির…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকা মেডিকেলে পরিচালককে ঘিরে উত্তেজনা, পদত্যাগ দাবিতে চিকিৎসক-শিক্ষার্থীদের অবস্থান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলামের বদলি ও তার স্থলে নতুন প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হকের যোগদানকে…
ইরানি হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে গোপনে উড়োজাহাজ বদলান ট্রাম্প
ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্ক ছাড়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন বলে…
সুইডেনের সঙ্গে নিরাপত্তা ও দক্ষ জনশক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা
বাংলাদেশ ও সুইডেনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি শিক্ষার প্রসার এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে…
শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি বিষয়ে সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন…
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি…
বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী
দেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি উদ্যোক্তাদের…
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্কাউটদের ১০ পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশ স্কাউটসের ১০ সদস্যের পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার…
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট, আর্থিক প্রযুক্তি ও আধুনিক পেমেন্ট অবকাঠামোর উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে…

