নবীনগরে সেলুনকর্মী আতিকুর রহমান হত্যা: মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- নিজস্ব সংবাদদাতা
- ৬০ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ায় সেলুনকর্মী আতিকুর রহমান (১৯) হত্যা মামলার মূল রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পূর্বশত্রুতার জেরে তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে পুকুরে ফেলে রাখা হয় বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নবীনগর থানার মহেশপুর গ্রামের সেলুনকর্মী আতিকুর রহমান গত ২৯ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ১ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের রুস্তুম হাজী ও বাচ্চু হাজীর যৌথ পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মা তাছলিমা বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে নবীনগর থানায় মামলা করেন। গত ২ এপ্রিল দায়ের করা মামলাটিতে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তভার পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা গ্রহণ করে। বর্তমানে এসআই (নিঃ) মো. শাহাদাত হোসেন মামলাটি তদন্ত করছেন।
পিবিআই জানায়, তদন্তের ধারাবাহিকতায় গত ১২ আগস্ট আখাউড়ার খড়মপুর কেল্লা শাহ মাজার এলাকা থেকে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. সাগরকে (২০) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর এলাকায় পিবিআই কার্যালয়ের সামনে থেকে তদন্তে প্রাপ্ত আরও দুই আসামি মো. সাদ্দাম (৩৬) ও মো. বোরহানকে (২২) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাগর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
তদন্তে পাওয়া তথ্যের বরাত দিয়ে পিবিআই জানায়, নিহত আতিকুর রহমান ও সাগর পরস্পরের বন্ধু ছিলেন। এছাড়া সাদ্দাম, বোরহান, ইমন ও দুলালের সঙ্গে তাদের পূর্বপরিচয় ছিল। ঘটনার রাতে তারা বোরহানের ঘরে একত্রিত হয়ে মাদক সেবন ও লুডু খেলছিলেন।
লুডু খেলা শেষে পূর্ববিরোধের জেরে আতিকুরের সঙ্গে বোরহানের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে বোরহান উত্তেজিত হয়ে আতিকুরের অণ্ডকোষে লাথি মারলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন বলে তদন্তে উঠে এসেছে।
পরে সাদ্দামসহ অন্য আসামিরা একটি কালো রঙের ওড়না আতিকুরের গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে পিবিআই। এরপর হত্যাকাণ্ডের আলামত ও মরদেহ গোপন করার উদ্দেশ্যে লাশটি বস্তাবন্দি করে পুকুরের পানিতে গাছের শিকড়ের সঙ্গে বেঁধে রেখে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মামলার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পিবিআইয়ের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাইয়ের উদ্দেশ্যে ওয়ালি উল্লাহ…
পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ‘ল্যাংড়া রুবেল’সহ গ্রেপ্তার ৫
রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির…
রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক…
সাভারে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও ককটেল উদ্ধার
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে…
সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যা: ১৫ দিনের মধ্যে রহস্য উদঘাটন, স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের…
সর্বশেষ খবর
2.
3.
বালুভর্তি বস্তায় বিস্ফোরণ: দগ্ধ হনুফা বেগমের মৃত্যু
- ৫১ মিনিট আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাত ৮টার মধ্যে বন্ধ মার্কেট-শপিংমল, সন্ধ্যা ৭টায় নিভবে আলোকিত বিলবোর্ড
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব শপিংমল, মার্কেট ও…
পুলিশের সাবেক ডিসি ইকবাল, বিপ্লব সরকারসহ ৬ কর্মকর্তা চাকরিচ্যুত
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বক্তব্য দিয়ে আলোচনায় আসা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের…
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মতি
যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মধ্যস্থতায় চলমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ…
শত বছরের মধ্যে কলম্বিয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪১, ধ্বংসস্তূপে চলছে মরিয়া উদ্ধার অভিযান
শত বছরের মধ্যে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটির পর দেশটির পশ্চিমাঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট)…
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪১ জনের…
মার্কিন বিমানবাহী রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহতের দাবি
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত ও কয়েকজন…
বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ইকোসিস্টেম গড়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
বাংলাদেশে শক্তিশালী, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বৈশ্বিক হালাল…
ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ছাড়াল ১ হাজার ৭৩ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩৬ কোটি…

