অনুসরণ করুন:
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান ঢাবি প্রো-ভিসির

স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। তিনি বলেছেন, রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের হল ইউনিট আয়োজিত নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে […]

ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসের বিশেষ কর্মসূচি

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন। কর্মসূচির আওতায় প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করা হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে […]

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে তাদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের বাড়িই সিলেটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতরা হলেন—করিম উদ্দিন, খালিদ মিয়া, আমিন মিয়া ও শাহ আলম। তাদের মরদেহ বর্তমানে সৌদি আরবের আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রবাসী […]

চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশ, দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

বাংলাদেশের কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা হচ্ছে মঙ্গলবার। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে চার দশক পর আবারও জাতিসংঘের সবচেয়ে প্রতিনিধিত্বশীল ফোরামটির সভাপতির দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ড. খলিলুর রহমান। এক […]

গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা […]

কক্সবাজারে এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন সেনাপ্রধানের, ‘সেনানীড়-৩’ উদ্বোধন

কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি বাহিনীর এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুদৃঢ় করতে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বার্ষিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেন সেনাপ্রধান। পরিদর্শনকালে […]

ঢাকা ও ফরিদপুরে আনসারের অভিযানে ৩ দালাল আটক

সাধারণ সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়া এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেবা পাইয়ে দেওয়ার নামে দালালি করার অভিযোগে ঢাকা ও ফরিদপুরে তিনজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আটক তিনজনের মধ্যে ঢাকার মিরপুরে দুই দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা […]

ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার আরও ৪

চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে অনলাইন প্রতারণার অভিযোগে সক্রিয় একটি চক্রের আরও চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড—এর মধ্যে দুটি ভারতীয় সিম—এবং নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ […]

মান্দায় সন্ত্রাস-কিশোর গ্যাং ও মাদক বরদাশত করা হবে না: পুলিশ সুপার

নওগাঁর মান্দায় সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক, চাঁদাবাজি ও দস্যুতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেছেন, এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মান্দা উপজেলার তুডুকবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান […]

কারিগরি প্রশিক্ষণ ও রোহিঙ্গা সংকট সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমশক্তির গতিশীলতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার টেকনিক্যাল অ্যান্ড ফারদার এডুকেশন (TAFE) প্রতিষ্ঠানগুলোর ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার […]