অনুসরণ করুন:
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, দুই সেনাসদস্য নিহত

আহত কর্মকর্তা গুরুতর, হেলিকপ্টারে নেওয়া হচ্ছে ঢাকার সিএমএইচে চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণকালে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, […]

সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও বৈদেশিক ভ্রমণের বিল পরিশোধ এবং অগ্রিম অর্থ সমন্বয়ের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করেছে সরকার। এখন থেকে প্রয়োজনীয় ও যথাযথ প্রমাণপত্র ছাড়া তাদের ভ্রমণ বিলের অর্থ ছাড় করা হবে না। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর এ বিষয়ে একটি […]

রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প

দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় পর্যায়ে কয়লাভিত্তিক প্রকল্পের পরিবর্তে ৪৬০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের […]

ক্লড ব্যবহারকারীদের টোকেন চুরি করছে হ্যাকাররা, নেপথ্যে ‘ইনফোস্টিলার’ ম্যালওয়্যার

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়াই ব্যবহারের কোটা বা ‘টোকেন’ খরচ হওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে, কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর লগইন সেশন হাতিয়ে নিয়ে সেই অ্যাকাউন্টের সুবিধা অন্যরা ব্যবহার করেছে। এ ধরনের ঘটনার পেছনে তথ্য চুরির ম্যালওয়্যার বা ‘ইনফোস্টিলার’-এর সংশ্লিষ্টতার কথাও জানিয়েছে ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে […]

লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক বা ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে ডাকসুর নেতৃবৃন্দের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ […]

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরান (৪৫) কে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে এ ঘটনা জানাজানি হয়। আটক এমরান উপজেলার অম্বদিয়া ইউনিয়নের গোলাম […]

র‍্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষ জনবল ও বিদ্যমান সরঞ্জামের যথাযথ ব্যবহার এবং সদস্যদের প্রশিক্ষণ, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় […]

মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০

রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৭ সেপ্টেম্বর) মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের সাতটি থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর […]

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার সমন্বিত কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আওতায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। রোহিঙ্গাদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ পরিদর্শনের একটি উল্লেখযোগ্য […]

সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য

সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেছেন, জ্ঞান, সংলাপ ও উচ্চশিক্ষাকে কাজে লাগিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী […]