অনুসরণ করুন:
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাইফুজ্জামান দম্পতির যুক্তরাষ্ট্রের সম্পদের খোঁজে দুদক, তথ্য দিল এফবিআই

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তির রেকর্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে এসব তথ্য ও তদন্তসংক্রান্ত নথি পাঠিয়েছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের […]

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে পদত্যাগ করলেন ৩ আইন কর্মকর্তা

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তিন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী তিন আইন কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা। এর আগে, সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম পদত্যাগ করেন। […]

সানা পুনর্দখলের লক্ষ্য, হুতিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারি বাহিনীর পাল্টা অভিযান

ইয়েমেনে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একাধিক ফ্রন্টে পাল্টা অভিযান শুরু করেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, তাদের চূড়ান্ত লক্ষ্য হুতিদের নিয়ন্ত্রণ থেকে রাজধানী সানা পুনর্দখল করা। সোমবার দেশটির তায়েজ, আল-বাইদা ও আল-জাওফ প্রদেশে দুই পক্ষের মধ্যে লড়াই তীব্র হয়েছে। এর মধ্যে আল-জাওফকে রাজধানী সানার দিকে অগ্রসর […]

গাজাবাসীকে সরানোর পরিকল্পনা নিয়ে ইসরায়েলি মন্ত্রীদের নতুন তৎপরতা, হামলায় বাড়ছে প্রাণহানি

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীদের তৎপরতা নতুন করে সামনে এসেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়াকে সংকট সমাধানের পথ হিসেবে তুলে ধরেছেন। অন্যদিকে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির প্রায় ২০ লাখ গাজাবাসীকে সাত বছরের মধ্যে অন্যত্র পাঠানোর একটি পরিকল্পনার কথা জানিয়েছেন। এমন সময় এসব […]

গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে গণহত্যার প্রমাণ নষ্টের চেষ্টা করছে ইসরায়েল: হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপকভাবে ধ্বংসস্তূপ অপসারণ ও গুঁড়িয়ে ফেলার মাধ্যমে সম্ভাব্য যুদ্ধাপরাধ ও গণহত্যার আলামত নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে হামাস। সংগঠনটির দাবি, যেসব স্থানে এ কার্যক্রম চালানো হচ্ছে, সেখানকার ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার নিখোঁজ ফিলিস্তিনির মরদেহ থাকার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সেখানে আন্তর্জাতিক তদন্তের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বস্তুগত ও ফরেনসিক আলামতও […]

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিভিন্ন অপরাধের ঘটনায় ৭১টি মামলা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে […]

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৬ শিক্ষার্থী। পরে তাদের মধ্যে ১৩ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার […]

গাইবান্ধায় ডিবির সাঁড়াশি অভিযান: উদ্ধার ২২ চোরাই মোবাইল, জেলে ২, চক্রের নেপথ্যের তথ্য উদঘাটন

গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ধারাবাহিক সাঁড়াশি অভিযানে চোরাই মোবাইল বেচাকেনার একটি সক্রিয় চক্রের স ন্ধান মিলেছে। অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ২২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মোবাইল চুরি ও চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলেও দুইজনকে আদালতের মাধ্যমে […]

গাইবান্ধায় অবৈধ সার মজুতের বিরুদ্ধে অভিযান: ২১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে রাখার অভিযোগে অভিযান চালিয়ে ২১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ ঘটনায় এমদাদুল হক এন্তাজ নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রোববার দুপুরে উপজেলার উড়িয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী […]

কলাপাড়ায় বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালের ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।এই সংগঠনটির সাত বছর পূর্তি উপলক্ষে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।এসময় উপস্হিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান। এসময় সংগঠনটির পক্ষ থেকে রোগাক্রান্ত কুকুর বিড়ালের […]