অনুসরণ করুন:
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস উপলক্ষে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, প্রান্তজন এবং একশনএইড বাংলাদেশ যৌথভাবে এই র‍্যালী করে। র‍্যালী শেষে পথসভায় সভাপতিত্ব করেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সভাপতি মনোয়ারা বেগম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মোশারেফ […]

কুয়াকাটায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল

কুয়াকাটায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখলে নিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। দখল নেওয়া প্রতিষ্ঠান গুলোতে শুঁটকি, আচারসহ পর্যটকদের প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হতো। এ ঘটনার পর এলাকায় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতংক বিরাজ করছে। ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আজিজ মুসুল্লি ও তাঁর […]

কয়েক দিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: তিতুমীর

দেশে চলমান গ্যাস সরবরাহ সংকট কাটিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানিয়েছেন, সরকারি পর্যায়ে নেওয়া বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির ব্যবস্থা করা হচ্ছে। এসব পদক্ষেপ কার্যকর হলে দ্রুতই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। সোমবার রাজধানীর […]

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। প্রত্যাবাসনের পর তাদের পুনর্বাসন এবং শিক্ষা ও স্বাস্থ্যসহ জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ আগ্রহী। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারে জাতীয় সমঝোতা […]

হাজারীবাগে ছাদে বজ্রপাত, যুবকের মৃত্যু; আশঙ্কাজনক ৩ বছরের শিশু

রাজধানীর হাজারীবাগে একটি ভবনের ছাদে বজ্রপাতে মোহাম্মদ রিয়াজ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী অন্তরা নামের এক শিশুও আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে হাজারীবাগের বউবাজার এলাকার একটি চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজকে হাসপাতালে নিয়ে আসা তার আত্মীয় […]

গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ১ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্যসহ কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়াইনঘাট থানাধীন ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের পাতনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোয়াইনঘাট থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাতনী গ্রামের কুটিনা […]

কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া আলী আকবর মন্ডল (৬৭) নামে এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন আলী আকবর মন্ডল। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে […]

ভাঙা সড়কে স্বস্তি, স্বেচ্ছাশ্রমে সংস্কারে এগিয়ে এলেন আনসার-ভিডিপি সদস্যরা

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন আনসার-ভিডিপির সদস্যরা। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে তৈরি হওয়া দুর্ভোগ কিছুটা কমেছে। রোববার (৬ সেপ্টেম্বর) ইউনিয়নের কোমরপুর আলাউদ্দিনের মোড় থেকে শেখপাড়া পর্যন্ত বহুল ব্যবহৃত ইটের সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষায় সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে কাদাযুক্ত ও চলাচলের […]

অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিলেন আনসার-ভিডিপি সদস্যরা

যশোরের মনিরামপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন আনসার-ভিডিপির সদস্যরা। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৬ নম্বর সদর ইউনিয়নের হাকোবা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাকোবা গ্রামের মো. মিকাইল হোসেনের বাড়ি থেকে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পাওয়ার খবর পেয়ে ৬ নম্বর […]

মিরপুরের শাহ আলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরের দিকে শাহ আলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত মেহেদী হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া […]