শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মারিবে হুতিদের বড় হামলা প্রতিহতের দাবি ইয়েমেনি বাহিনীর

কয়েক সপ্তাহ ধরে মারিব, আল-জাওফ, তায়েজ, আল-দালে ও আল-বায়দাসহ একাধিক ফ্রন্টে চলছে সংঘর্ষ ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশে হুতি যোদ্ধাদের বড় ধরনের একটি হামলা সরকারপন্থী বাহিনী প্রতিহত করেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। শনিবার মারিবের পশ্চিমাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সরকারপন্থী ‘ওয়েস্ট কোস্ট’ সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মারিবের পশ্চিমে আল-মাশজাহ ও আল-জৌর […]

কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন

যুবসমাজের ‘নৈতিক অবক্ষয় রোধ’ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিতের কারণ দেখিয়ে কেবল প্রেম ও রোমান্স নির্ভর নাটক ও সিনেমা নির্মাণ এবং সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন ‘জনস্বার্থে’ এ রিট আবেদন করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের […]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অণুজীব দিবস উদযাপিত হবে ১৭ সেপ্টেম্বর

ল্যাব ডেমোনস্ট্রেশন, বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শনী ও আন্তঃকলেজ কুইজসহ দিনব্যাপী আয়োজন অণুজীবের বৈচিত্র্য ও মানবকল্যাণে এর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জীবনবিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মজীবন সম্পর্কে তরুণদের আগ্রহী করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উদযাপিত হবে ‘আন্তর্জাতিক অণুজীব দিবস ২০২৬’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে আমন্ত্রিত বক্তৃতা, ল্যাবরেটরি ডেমোনস্ট্রেশন, শিক্ষার্থীদের বৈজ্ঞানিক […]

যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর প্রাণদণ্ড

দশ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে দুলাল হোসেন ওরফে দুলু নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান রোববার এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম (জর্জ) বলেন, মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। “আসামির […]

সাইবার নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা মুক্ত পরিবেশ তৈরিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে IRI-এর বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বৈঠকে সাইবার অপরাধ, অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন-২০২৬ নিয়ে আলোচনা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টির নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য হেলেন জেরিন […]

গণতন্ত্রের ভিত শক্ত করতে কার্যকর স্থানীয় সরকারের বিকল্প নেই: মঈন খান

সুইস রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিকেন্দ্রীকরণ, স্থানীয় নির্বাচন, নারী ক্ষমতায়ন ও জলবায়ু ইস্যুতে আলোচনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও টেকসই রূপ দিতে শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী না হলে রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোকেও সুদৃঢ় […]

গুলশান নতুন বাজারে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান, অটোরিকশা-লেগুনা ডাম্পিং

রাজধানীর নতুন বাজার (১০০ ফিট) এলাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। অভিযানে ব্যাটারিচালিত অটোরিকশা ও লেগুনা আটক করে ডাম্পিং করা হয়েছে। ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে সড়কে চলাচলকারী অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার […]

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার জন

মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার; নার্স-টেকনোলজিস্টের ৫ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কিডনি রোগীদের চিকিৎসাসেবা রাজধানী ও বড় শহরের বাইরে ছড়িয়ে দিতে দেশব্যাপী ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস […]

ইন্ট্রামেক্সে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, আনসারের হাতে যুবক আটক

গাজীপুর সদর উপজেলার ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে মো. মোকলেস (২২) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে কাটা তামার বৈদ্যুতিক তার ও তার কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রতিষ্ঠানের ভেতরে এ ঘটনা ঘটে। আনসার ও ভিডিপির এক বিজ্ঞপ্তিতে জানানো […]

বাড্ডায় বাসায় ঢুকে গাড়িচালককে গুলি, চাঁদাবাজির অভিযোগ

রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে মোহাম্মদ রানা (৩৫) নামে এক গাড়িচালককে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। চাঁদা দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আহত রানা। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিতে রানার ডান পায়ের হাঁটুর […]