শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিকের বাড়িতে ইসরায়েলি বাহিনীর অভিযান

সাংবাদিককে আত্মসমর্পণে এক ঘণ্টার সময় দেওয়ার দাবি • ছেলেকে মারধরের অভিযোগ • এর আগে আরও দুই সাংবাদিককে আটক অধিকৃত পশ্চিম তীরের জেনিনে প্রবীণ ফিলিস্তিনি সাংবাদিক আলী আল-সামুদির বাড়িতে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় তাকে বাড়িতে না পেয়ে তার ছেলেকে মারধর এবং সাংবাদিক আল-সামুদিকে এক ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। […]

ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে ব্রিকস, স্বাগত জানাল ফিলিস্তিন

ইসরায়েলি দখলদারিত্ব অবসানের আহ্বান • জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদে সমর্থন • গাজায় বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করার তাগিদ গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে ব্রিকস নেতাদের দেওয়া যৌথ ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। একই সঙ্গে ঘোষণায় নেওয়া অবস্থানকে কূটনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান […]

দীর্ঘ অপেক্ষার অবসান, ১ অক্টোবর আসছে টেসলার নতুন রোডস্টার

২০১৭ সালে প্রথম ঘোষণা • একাধিকবার পিছিয়েছে বাজারে আসার সময় • নতুন নকশায় থাকতে পারে স্পেসএক্সের প্রযুক্তি প্রায় নয় বছরের অপেক্ষার পর অবশেষে দ্বিতীয় প্রজন্মের রোডস্টার উন্মোচনের দিনক্ষণ জানিয়েছে টেসলা। আগামী ১ অক্টোবর বহুল আলোচিত বৈদ্যুতিক স্পোর্টস কারটির নতুন সংস্করণ জনসমক্ষে আনার ইঙ্গিত দিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সংক্ষিপ্ত এক পোস্টে […]

বড় কোম্পানিকে পুঁজিবাজারে আনার চেষ্টা চলছে: বিএসইসি চেয়ারম্যান

বড় ও মানসম্পন্ন কোম্পানিগুলোকে সহজে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করছে বলে তুলে ধরেছেন সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান। শনিবার বিকালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সম্মেলন কক্ষে ‘ক্যাপিটাল মার্কেট: গ্রোথ ডায়ালগ-পাথওয়ে টু লিস্টিং’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি। সিসিসিআই ও আইডিএলসি ইনভেস্টমেন্ট যৌথভাবে এ সংলাপের আয়োজন […]

জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-মুদাসসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিব-রাইয়ান

প্রথম কাউন্সিল সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন— জাতীয় ছাত্রশক্তি। এতে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার, আর সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। শনিবার সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতৃত্বও বাছাই হয়েছে। তাতে সভাপতি হয়েছেন হাসিব আল ইসলাম; রাইয়ান ফেরদৌস আছেন সাধারণ সম্পাদক পদে। এদিন দিনব্যপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা […]

লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার দুই থেকে তিন দিন আগে স্ট্রোকে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ থানার শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি ভাড়া […]

ড. ইউনূসের বিরুদ্ধে কর ও শ্রমসংক্রান্ত আরও ৫০ মামলা বিচারাধীন

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে বিচারাধীন রয়েছে আরও প্রায় ৫০টি মামলা। এর মধ্যে কর-সংক্রান্ত ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে এবং শ্রম-সংক্রান্ত ১৯টি মামলা শ্রম আদালত ও শ্রম আপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। সম্প্রতি ড. ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কর-সংক্রান্ত একটি মামলায় হাইকোর্ট ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় […]

যাত্রী অধিকার দিবস কাল, কমছে না হয়রানি-ভাড়া নৈরাজ্য

আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) দেশে অষ্টমবারের মতো পালিত হবে ‘যাত্রী অধিকার দিবস’। যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা ও গণপরিবহনে অনিয়মের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, দেশে দিন দিন যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বাড়ছে। একই সঙ্গে কমছে যাতায়াতের […]

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের এভিয়েশন খাতকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা। এ লক্ষ্য অর্জনে এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় ইউনাইটেড কনভেনশন সেন্টারে […]

কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত আইজি প্রিজন্সের নিয়োগের প্রজ্ঞাপন বাতিল

কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ-সংক্রান্ত প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও সরিয়ে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে সেনাবাহিনীর এই দুই […]