যাত্রী অধিকার দিবস কাল, কমছে না হয়রানি-ভাড়া নৈরাজ্য
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ ঘণ্টা আগে
আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) দেশে অষ্টমবারের মতো পালিত হবে ‘যাত্রী অধিকার দিবস’। যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা ও গণপরিবহনে অনিয়মের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে প্রতিবছর এ দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলেছে, দেশে দিন দিন যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বাড়ছে। একই সঙ্গে কমছে যাতায়াতের ক্ষেত্রে মানুষের নিরাপত্তা। বিভিন্ন খাতে পরিবর্তন এলেও পরিবহন খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি এবং এ খাত এখনো ‘মাফিয়াদের’ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এবারের ‘যাত্রী অধিকার দিবস’-এর প্রতিপাদ্য তুলে ধরা হয়েছে—‘যাত্রী অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা ও নিরাপত্তা জরুরি।’ দিবসটি উপলক্ষে যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে বলেও জানানো হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, মানুষের যাতায়াতের ভোগান্তি কমানো, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ, যাত্রী হয়রানি ও পরিবহনে বিশৃঙ্খলা নিরসন এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা গড়ে তোলার দাবি সামনে আনতেই এ দিবস পালিত হয়ে আসছে।
সংগঠনটির তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে দেশে ১৩ সেপ্টেম্বর ‘যাত্রী অধিকার দিবস’ পালন শুরু হয়। পরের বছর থেকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন সম্মিলিতভাবে দিবসটি পালন করে আসছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক যুদ্ধ, জ্বালানি মূল্যবৃদ্ধি এবং আইন প্রয়োগে শিথিলতাসহ বিভিন্ন কারণে দেশে যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য বাড়ছে। এর পাশাপাশি মানুষের যাতায়াতের নিরাপত্তাও কমেছে বলে দাবি করেছে সংগঠনটি।
পথে পথে ছিনতাই, সড়কে ডাকাতি, দুর্ঘটনাসহ নানা ধরনের ঝুঁকি ও আতঙ্কের মধ্য দিয়ে প্রতিদিন মানুষকে যাতায়াত করতে হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পরিবহন খাতে বিশৃঙ্খলা ও অরাজকতাও বন্ধ হয়নি বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনটি আরও জানায়, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে ইতিবাচক অগ্রগতি হলেও পরিবহন খাতে তেমন পরিবর্তন আসেনি। তাদের দাবি, পরিবহন খাত এখনো ‘মাফিয়াদের’ নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মতে, এসব বাস্তবতায় এবারের ‘যাত্রী অধিকার দিবস’ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি তাৎপর্যপূর্ণ। নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, যাত্রী হয়রানি বন্ধ এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
এই বিভাগের আরও খবর
সোমেশ্বরীতে অবৈধ বালু উত্তোলন: অভিযানে ৩ জনকে ৩ লাখ টাকা জরিমানা
দুর্গাপুর (নেত্রকোনা) নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদী থেকে…
চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন, সামনে এলো স্বাস্থ্য ও জামিন প্রসঙ্গ
‘স্বাস্থ্যের অবনতি হচ্ছে’—আইনজীবীর বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ দ্য…
অপারেশন টেবিল পর্যন্ত গিয়েও ফিরতে হলো,অর্থসংকটে স্থগিত সাংবাদিক জেমস রানার অস্ত্রোপচার
দীর্ঘদিন ধরে পায়ের জটিল আঘাত নিয়ে জাতীয় অর্থোপেডিক…
উদ্বোধনের দিনেই ১.১০ লাখ কৃষক পাচ্ছেন ২,৫০০ টাকা করে
দুই কোটির বেশি কৃষককে কার্ড দেওয়ার পরিকল্পনা, সারে…
স্ত্রীকে মৃত ঘোষণা, হাসপাতাল থেকে পালানোর চেষ্টা স্বামীর ; পলাশবাড়ীতে রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য
গাইবান্ধার পলাশবাড়ীতে মুমূর্ষু অবস্থায় এক গৃহবধূকে হাসপাতালে নিয়ে…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২,৪৭৮ মামলা, ডাম্পিং ৪১৩ গাড়ি
সর্বোচ্চ ৬৪২ মামলা উত্তরা বিভাগে, মিরপুরে ৫১৭ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে একদিনের অভিযানে ২ হাজার ৪৭৮টি মামলা করেছে ঢাকা…
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযান, গ্রেফতার ৬২৯
৫০ মামলা, অস্ত্র-মাদকসহ বিপুল আলামত উদ্ধার রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেফতার করা…
নির্বাচনের পরও শান্তি ফেরেনি মিয়ানমারে, ক্ষমতা সংহত করছেন মিন অং হ্লাইং
সেনাসমর্থিত সরকারের প্রেসিডেন্ট এখন সাবেক জান্তাপ্রধান • প্রতিরোধযুদ্ধ অব্যাহত, ম্যান্ডালে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা • ASEAN-এ সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক…
আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে বেড়েছে লোডশেডিংয়ের চাপ
গোড্ডার ১,৬০০ মেগাওয়াট কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ • সরবরাহ ১,৪০০ মেগাওয়াটের বেশি থেকে নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে •…
১৩ সিটিতে একক লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের, সামনে আসছে মেয়র প্রার্থীদের নাম
ঢাকার উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে আলোচনায় সাদিক কায়েম • গাজীপুর-নারায়ণগঞ্জে প্রার্থী ঘোষণা • বগুড়ায় আব্দুল মালেককে নিয়ে প্রস্তুতি দেশের ১৩টি…
অনুমোদিত মূলধন দ্বিগুণ করছে পূবালী ব্যাংক, হবে ৪ হাজার কোটি টাকা
পর্ষদের অনুমোদন • ২৫ অক্টোবর বিশেষ সাধারণ সভা • বাংলাদেশ ব্যাংকের সম্মতির পর কার্যকর হবে সিদ্ধান্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক…
বাব আল-মান্দেব ঘিরে নতুন যুদ্ধ, পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব-হুতি
কৌশলগত মাইয়ুন দ্বীপ হুতিদের দখলে • মখায় বিমান হামলা • সৌদির তেল স্থাপনায় ড্রোন-মিসাইল আঘাত • ঝুঁকিতে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ…
পশ্চিম তীরে ফিলিস্তিনি সাংবাদিকের বাড়িতে ইসরায়েলি বাহিনীর অভিযান
সাংবাদিককে আত্মসমর্পণে এক ঘণ্টার সময় দেওয়ার দাবি • ছেলেকে মারধরের অভিযোগ • এর আগে আরও দুই সাংবাদিককে আটক অধিকৃত পশ্চিম…

