শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে বাউফল উপজেলা ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীর বাউফলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) বাউফল উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাউফল পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সমন্বয়ে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানে ছাত্রদলের নেতাকর্মীরা বিদ্যালয়ের মাঠ ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন […]

বাউফলে পুলিশ-সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, দুইজনের বিরুদ্ধে চার্জশিট

পটুয়াখালীর বাউফলে পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, সরকারি কর্মকর্তা পরিচয় দেওয়া, চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন বাউফল উপজেলার কনকদিয়া […]

জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা প্রদান নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত সব কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের […]

এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে নামজারি, অভিযুক্ত দলিল লেখকের সহকারী শ্রীঘরে

পটুয়াখালীর কলাপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এর স্বাক্ষর জাল করে নামজারি জালিয়াতির দায়ে কেএম প্রিন্স (৫০) নামের এক দলিল লেখকের সহকারীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেড নামের একটি রিয়েল এষ্টেট কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা। […]

কলাপাড়া পৌরসভার পানি সেবা নিয়ে নাগরিক অসন্তোষের নেপথ্যে দুর্নীতি-অনিয়ম

পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত এতিমখানা এলাকার পানির পাম্প হাউসটি নাগরিকদের কোন কাজে আসছে না। ব্যাপক দুর্নীতি, আর অনিয়মে নির্মিত এ পাম্প থেকে ৫৭ লক্ষ লিটার পানি উত্তোলনের পরও পানির সাথে অনবরত বালু ওঠার কারনে এটি বন্ধ রেখেছে পৌর কর্তৃপক্ষ । এ বিষয়ে ভুক্তভোগী নাগরিকদের লিখিত অভিযোগের পর পৌরসভা প্রশাসক সাত সদস্যের […]

গাইবান্ধায় জমি বিরোধে পুনঃতদন্তের দাবি ,তহসিলদারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ; অপসারণ চাইলেন ভুক্তভোগীরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযোগের পুনঃতদন্ত এবং সংশ্লিষ্ট তহসিলদারের অপসারণ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কয়েকটি পরিবারের সদস্যরা।রোববার দুপুরে উপজেলার পন্ডিতপুর গ্রামে ভুক্তভোগী পরিবারের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মকবুল হোসেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, পন্ডিতপুর মৌজার জেএল নং-৮৬ এর ৫ নম্বর খতিয়ানের ৫০৫ নম্বর […]

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

৩৩ জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ; দুর্নীতি থেকে বেরিয়ে স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিতে সক্রিয় থাকার নির্দেশনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার বিকল্প নেই। ক্ষমতা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও কার্যকর স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন […]

খানবাহাদুর আহ্ছানউল্লাকে ‘বাংলার স্যার সৈয়দ’ বলা যেতে পারে: ঢাবি উপাচার্য

‘ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁর কাছে অশেষ ঋণে আবদ্ধ’; শিক্ষা ও সমাজ সংস্কারে আহ্ছানউল্লার অবদান নিয়ে ঢাবিতে সেমিনার শিক্ষা বিস্তার, মুসলিম সমাজের সংস্কার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় খানবাহাদুর আহ্ছানউল্লার ভূমিকা তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, তাঁর কর্ম ও অবদান বিবেচনায় তাঁকে ‘বাংলার স্যার সৈয়দ’ হিসেবে অভিহিত করা যেতে পারে। […]

নেত্রকোণায় আইনশৃঙ্খলা সভা, অপরাধ নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতিতে গুরুত্ব

জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারি দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার তাগিদ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতিসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা […]

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

২০২৫ সালের ১২ মে জারি হয়েছিল প্রজ্ঞাপন; রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছেন হাইকোর্ট বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট […]