শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্র শক্তিশালী হলেই সব সম্প্রদায়ের অধিকার-মর্যাদা নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে গণতন্ত্রের নিয়মিত চর্চার পাশাপাশি রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি। রোববার বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা […]

জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায় শেভরন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও আগ্রহ

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবিলায় বিনিয়োগ আরও সম্প্রসারণের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরন। বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটি। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের […]

ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. রনি (২৯), মো. হৃদয় গাজী (২৬), রহিম হাসান ওরফে ইয়াহিয়া (২৫) এবং মোহাম্মদ ফয়সাল (২৬)। সিটিটিসি সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সংস্থাটির সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি […]

বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন উপজেলা কমিটি গঠন

পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। সভায় মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম, উপজেলা পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে […]

৩২ লাখ টাকার সেতু, পারাপারে ভরসা সুপারি গাছ

সরকারি অর্থে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক, সুরক্ষা দেয়ালসহ আনুষঙ্গিক কাজ শেষ না হওয়ায় দীর্ঘদিন ধরে সুপারি গাছ ও বাঁশের সাহায্যে ঝুঁকি নিয়ে সেতু পারাপার করছেন বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের শেরেবাংলা এলাকার বাসিন্দারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী, মুসল্লি, কৃষক-শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা […]

তারেক রহমানের উদ্যোগে নতুন বাড়ি পেল ছয় পরিবার

ফেনীতে নিহত যুবদল নেতার পরিবার ও চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের হাতে চাবি তুলে দিল ‘আমরা বিএনপি পরিবার’ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ফেনীতে নিহত এক যুবদল নেতার পরিবার এবং কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিসংযোগে ঘর হারানো পাঁচ পরিবারকে নতুন বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) পৃথক কর্মসূচিতে ছয় পরিবারের কাছে নবনির্মিত বাড়ির […]

আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে হবে: সালাউদ্দিন টুকু

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু। রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্য এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় […]

ফ্রান্সে বৈধ শ্রমবাজার সম্প্রসারণ চায় বাংলাদেশ

ফরাসি সিনেটরদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী; ওষুধ, চামড়া, সিরামিক ও পাটপণ্যের রপ্তানি বাড়ানোর পাশাপাশি ফরাসি বিনিয়োগের আহ্বান বাংলাদেশি কর্মীদের জন্য ফ্রান্সে বৈধ ও নিয়মিত কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা পুনর্ব্যক্ত করে এসব অপরাধ প্রতিরোধে ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ জানিয়েছে ঢাকা। […]

‘নগরায়ণ মানে শুধু ভবন-সড়ক নয়, মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে’

দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে নগর পরিকল্পনার কেন্দ্রে রাখার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর নগরায়ণকে শুধু বড় ভবন, সড়ক কিংবা পানি ও স্যানিটেশন অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের জীবনমান, সুখ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। একই সঙ্গে নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে […]

‘শিক্ষকের দক্ষতার সীমা নেই, নিজেকে প্রতিনিয়ত সমৃদ্ধ করতে হবে’

নবীন শিক্ষকদের ঢাবি উপাচার্য; লেকচার নোট হালনাগাদ ও কোর্স ডিজাইন আধুনিক করার তাগিদ শিক্ষকতার দক্ষতার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নবীন শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের প্রতিনিয়ত সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পাঠদানকে আরও আকর্ষণীয় ও যুগোপযোগী করতে লেকচার নোট নিয়মিত […]