মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ইরানের হামলায় রাশিয়ার সহায়তার অভিযোগ, তদন্তে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত বৈঠকে আনুষ্ঠানিকভাবে ইউক্রেন যুদ্ধ আলোচনার প্রধান বিষয় হলেও, এর আড়ালে ইরানের সাম্প্রতিক হামলায় রাশিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে ইরানের হামলার পেছনে রাশিয়ার গোয়েন্দা […]

মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে তরুণ চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঢাকা, ২৩ জুলাই ২০২৬: দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষতার পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন প্রজন্মের চিকিৎসকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট […]

৯৯৯-এ ফোন, মাটির ২০ ফুট গভীর থেকে জীবিত উদ্ধার শ্রমিক

নরসিংদী, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): নরসিংদীর বেলাবো উপজেলায় সেফটি ট্যাংক খননের সময় মাটি ধসে ২০ ফুট গভীরে আটকে পড়া এক শ্রমিককে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তাৎক্ষণিক সমন্বয়ে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত ২২ জুলাই (বুধবার) রাত ৮টা ৫৭ মিনিটে বেলাবো থানার বাড়িচা কুকুরমারা এলাকা থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, […]

৯৯৯-এ ফোন, লিফটে আটকা পড়া মা ও দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জ, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের লিফটে আটকা পড়া এক কলেজছাত্রী ও তার দুই বছর বয়সী শিশুকন্যাকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তাৎক্ষণিক সমন্বয়ে সফলভাবে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত ২২ জুলাই (বুধবার) সরকারি হরগঙ্গা কলেজ থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, ভবনের ৯ম তলায় লিফটের […]

অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের অভিযানে চোর আটক

ফরিদপুর, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): ফরিদপুর সদর উপজেলার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় গভীর রাতে সংঘটিত চুরির চেষ্টা ব্যর্থ করে চুরিকৃত মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ডিউটিরত সদস্যদের সতর্কতা, দ্রুত সিদ্ধান্ত এবং সমন্বিত অভিযানের ফলে ব্যাংকের সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার […]

হাতিরঝিলে আনসার সদস্যদের তৎপরতায় মা ও ১১ মাসের শিশুর জীবন রক্ষা

ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): রাজধানীর হাতিরঝিলে দায়িত্বশীল ও মানবিক তৎপরতার মাধ্যমে এক নারী ও তার ১১ মাস বয়সী শিশুর জীবন রক্ষা করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। গত ২২ জুলাই (বুধবার) বিকেলে হাতিরঝিলের রাজউক প্রকল্প এলাকায় টহলরত আনসার সদস্য জাহিদুল ও রেদওয়ান দেখতে পান, এক নারী কোলের শিশুকে নিয়ে চলন্ত গাড়ির সামনে […]

ওষুধ-প্রতিরোধী যক্ষ্মা এখন নিরাময়যোগ্য, সবচেয়ে বড় বাধা সচেতনতার অভাব: বিশেষজ্ঞ মতামত

আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে ওষুধ-প্রতিরোধী যক্ষ্মা (ড্রাগ-রেজিস্ট্যান্ট টিবি বা ডিআর-টিবি) এখন কার্যকরভাবে চিকিৎসাযোগ্য হলেও রোগ সম্পর্কে অজ্ঞতা, সামাজিক কুসংস্কার এবং চিকিৎসা অসম্পূর্ণ রেখে দেওয়ার প্রবণতাই এখনও বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বৈজ্ঞানিক সাফল্যের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ছাড়া যক্ষ্মা নির্মূলের লক্ষ্য অর্জন সম্ভব নয়। শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দেওয়ান আজমল হোসেন বলেন, ড্রাগ-রেজিস্ট্যান্ট […]

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে দেশি-বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি সরকারকে তাদের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এফডিআই […]

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করতে পারে: চীনা বিশ্লেষক

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেছেন এক চীনা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তেহরান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত শুধু দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনার ধারাবাহিকতা নয়; এটি নতুন এক কৌশলগত বাস্তবতার সূচনা হতে পারে। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সামরিক চাপ প্রয়োগের মাধ্যমে […]

মিনাবে নিহত শিক্ষার্থীদের শনাক্ত হওয়া মরদেহাবশেষ দাফন, যুক্তরাষ্ট্রের জবাবদিহি নিয়ে নতুন প্রশ্ন

ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে কয়েক মাস আগে সংঘটিত প্রাণঘাতী হামলায় নিহতদের মধ্যে সম্প্রতি ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া কয়েকজন শিক্ষার্থীর মরদেহাবশেষ দাফন করা হয়েছে। একই সঙ্গে ওই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের জবাবদিহি ও তদন্তের স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ডিএনএ পরীক্ষায় ৩৪ জন শিক্ষার্থীর ৬৮টি দেহাবশেষ শনাক্ত করা […]