মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিএমএর বৈঠক, বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর নেতারা। বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, রপ্তানি সম্ভাবনা এবং খাতটির বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলুর দেওয়া তথ্য অনুযায়ী, বৈঠকে বিটিএমএর নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে শিল্পের […]

দুই মাসের মধ্যে মহাসড়ক চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশপ্রধানের

আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোতে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করেছে হাইওয়ে পুলিশ। বাহিনীর অতিরিক্ত মহাপরিদর্শক ফারুক আহমেদ বলেছেন, মহাসড়কে যানবাহন থেকে কোনো পুলিশ সদস্যের অবৈধভাবে অর্থ আদায়ের সুযোগ থাকবে না। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অঙ্গীকারের কথা জানান। গত ৭ জুলাই হাইওয়ে পুলিশের দায়িত্ব নেওয়া ফারুক আহমেদ […]

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের বৈঠক, অগ্রাধিকার পেল কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা কর্মসূচি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন অগ্রাধিকার, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থানমুখী উদ্যোগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বৈঠকে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির পরিধি বাড়ানো, সারা দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারীদের […]

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ: পুলিশের সমালোচনায় নাসিরুদ্দিন শাহ

ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জের ঘটনার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি পুলিশের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে একটি রাজনৈতিক দলের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ বলেন, দেশের তরুণদের […]

ছাত্রদল কর্তৃক শিক্ষার্থীকে মারধর: শাবিপ্রবিতে দুই নেতা চার সেমিস্টারের জন্য বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের দুই নেতাকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আগামী দুই বছর তাদের ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের […]

ট্রাম্পের অনুমোদন: সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে একটি ঐতিহাসিক চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরবের নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের (Enrichment) সুযোগ তৈরি হতে পারে। কয়েক হাজার […]

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান, আটক রাহুল গান্ধী; কয়েক ঘণ্টা পর মুক্তি

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে আকস্মিক অবস্থান কর্মসূচি পালন করেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। প্রায় সাড়ে তিন ঘণ্টা অবস্থানের পর পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ আন্দোলনরত নেতাদের আটক করে সরিয়ে দেয়। পরে […]

জনবিরোধিতার মুখে যুক্তরাজ্যে ডিজিটাল আইডি কার্ড পরিকল্পনা বাতিল

লন্ডন: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম পূর্ববর্তী সরকারের ঘোষিত বিতর্কিত ডিজিটাল আইডি কার্ড কর্মসূচি বাতিলের ঘোষণা দিয়েছেন। সরকার জানিয়েছে, এ প্রকল্প বাতিলের ফলে সাশ্রয় হওয়া অর্থ গৃহস্থালির বিদ্যুৎ বিল কমাতে কর ছাড়ের জন্য ব্যবহার করা হবে। নতুন অর্থমন্ত্রী জন হিলি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানির উচ্চমূল্যের মধ্যে এই উদ্যোগ সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ […]

দুই তিন মাসের মধ্যেই ব্যবসাবান্ধব পরিবেশের প্রতিফলন দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ২১ জুলাই ২০২৬: বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে সরকার কাজ করছে এবং আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই এর বাস্তব প্রতিফলন দৃশ্যমান হবে। […]

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমে ১ লাখ ৩০ হাজার টাকা, সরকারি প্যাকেজ শুরু ৫.০৫ লাখ টাকা থেকে

ঢাকা, ২১ জুলাই ২০২৬: ২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা […]