৯৯৯-এ ফোন, মাটির ২০ ফুট গভীর থেকে জীবিত উদ্ধার শ্রমিক
- নিজস্ব সংবাদদাতা
- ১০ ঘণ্টা আগে
নরসিংদী, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): নরসিংদীর বেলাবো উপজেলায় সেফটি ট্যাংক খননের সময় মাটি ধসে ২০ ফুট গভীরে আটকে পড়া এক শ্রমিককে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তাৎক্ষণিক সমন্বয়ে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গত ২২ জুলাই (বুধবার) রাত ৮টা ৫৭ মিনিটে বেলাবো থানার বাড়িচা কুকুরমারা এলাকা থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, শান্তিপুর এলাকার হারুন মিয়ার বাড়িতে সেফটি ট্যাংক খননের সময় এক শ্রমিক মাটি ধসে প্রায় ২০ ফুট গভীরে আটকা পড়েছেন। তিনি দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৯৯৯-এর সহায়তা কামনা করেন।
কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল উজ্জ্বল মিয়া। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। উদ্ধার কার্যক্রমে সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদী হাসান।
সংবাদ পেয়ে নরসিংদী ফায়ার স্টেশন ও বেলাবো ফায়ার স্টেশনের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিএম শিমুল মোহাম্মদ রাফির নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করে। এক্সকাভেটরের সহায়তায় সতর্কতার সঙ্গে মাটি অপসারণ করে প্রায় ২০ ফুট গভীর থেকে মোশারফ হোসেন (৪০) নামের ওই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে দ্রুত বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দ্রুত সাড়া, কার্যকর সমন্বয় এবং ফায়ার সার্ভিসের পেশাদার উদ্ধার অভিযানের ফলে সম্ভাব্য প্রাণহানির একটি ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনা জরুরি পরিস্থিতিতে ৯৯৯ ও ফায়ার সার্ভিসের সমন্বিত ও সময়োপযোগী সেবার কার্যকারিতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এই বিভাগের আরও খবর
অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের অভিযানে চোর আটক
ফরিদপুর, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): ফরিদপুর সদর উপজেলার…
হাতিরঝিলে আনসার সদস্যদের তৎপরতায় মা ও ১১ মাসের শিশুর জীবন রক্ষা
ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): রাজধানীর হাতিরঝিলে দায়িত্বশীল…
উত্তাল সাগরে বিকল বাল্কহেডে আটকে পড়া ৪ শ্রমিককে উদ্ধার, সহায়তায় ৯৯৯ ও কোস্ট গার্ড
চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে বিকল হয়ে অর্ধডুবন্ত অবস্থায়…
বক্ষব্যাধি হাসপাতালে আনসারের অভিযানে দালাল আটক
ঢাকা, ২২ জুলাই: রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও…
প্লটের নামে প্রতারণা: ৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলায় ৩ ব্যক্তি ও ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির মামলা
প্লট বরাদ্দের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে…
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করতে পারে: চীনা বিশ্লেষক
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেছেন এক চীনা…
মিনাবে নিহত শিক্ষার্থীদের শনাক্ত হওয়া মরদেহাবশেষ দাফন, যুক্তরাষ্ট্রের জবাবদিহি নিয়ে নতুন প্রশ্ন
ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে কয়েক মাস আগে সংঘটিত প্রাণঘাতী হামলায় নিহতদের মধ্যে সম্প্রতি ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া কয়েকজন…
যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে নতুন হামলার দাবি ইরানের
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ‘অপারেশন নাসর-২’-এর আওতায় যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি…
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে…
প্রবাসীদের পাসপোর্টের তথ্য সংশোধন ও পুনঃইস্যুর বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনের পর নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) জন্য দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ আরও…
নৈতিক স্খলনের অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার
নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা–৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২…
হোয়াটসঅ্যাপে একগুচ্ছ নতুন ফিচার, আইপ্যাডে সরাসরি অ্যাকাউন্ট খোলা যাবে
মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে একসঙ্গে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করেছে। নতুন আপডেটের…

