৯৯৯-এ ফোন, লিফটে আটকা পড়া মা ও দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
- নিজস্ব সংবাদদাতা
- ১০ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের লিফটে আটকা পড়া এক কলেজছাত্রী ও তার দুই বছর বয়সী শিশুকন্যাকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তাৎক্ষণিক সমন্বয়ে সফলভাবে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
গত ২২ জুলাই (বুধবার) সরকারি হরগঙ্গা কলেজ থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান, ভবনের ৯ম তলায় লিফটের ভেতরে এক কলেজছাত্রী ও তার দুই বছরের শিশুকন্যা আটকা পড়েছেন। লিফটের দরজা খোলার একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয়ে তারা দ্রুত উদ্ধারের জন্য ৯৯৯-এর সহায়তা চান।
কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জেনি আক্তার। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। পুরো উদ্ধার কার্যক্রমে সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদী হাসান।
সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করে। অল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকন্যাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন দুই বছর বয়সী মরিয়ম হাসনাইন আরিফা এবং তার মা লামিয়া আক্তার মিম (২৪), যিনি সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দ্রুত সাড়া, কার্যকর সমন্বয় এবং ফায়ার সার্ভিসের পেশাদার উদ্ধার অভিযানের ফলে মা ও শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় জরুরি পরিস্থিতিতে ৯৯৯-এর তাৎক্ষণিক সেবার কার্যকারিতা এবং ফায়ার সার্ভিসের দক্ষতা আবারও প্রতিফলিত হয়েছে।
এই বিভাগের আরও খবর
অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের অভিযানে চোর আটক
ফরিদপুর, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): ফরিদপুর সদর উপজেলার…
হাতিরঝিলে আনসার সদস্যদের তৎপরতায় মা ও ১১ মাসের শিশুর জীবন রক্ষা
ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): রাজধানীর হাতিরঝিলে দায়িত্বশীল…
উত্তাল সাগরে বিকল বাল্কহেডে আটকে পড়া ৪ শ্রমিককে উদ্ধার, সহায়তায় ৯৯৯ ও কোস্ট গার্ড
চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে বিকল হয়ে অর্ধডুবন্ত অবস্থায়…
বক্ষব্যাধি হাসপাতালে আনসারের অভিযানে দালাল আটক
ঢাকা, ২২ জুলাই: রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও…
প্লটের নামে প্রতারণা: ৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলায় ৩ ব্যক্তি ও ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির মামলা
প্লট বরাদ্দের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে…
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করতে পারে: চীনা বিশ্লেষক
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেছেন এক চীনা…
মিনাবে নিহত শিক্ষার্থীদের শনাক্ত হওয়া মরদেহাবশেষ দাফন, যুক্তরাষ্ট্রের জবাবদিহি নিয়ে নতুন প্রশ্ন
ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে কয়েক মাস আগে সংঘটিত প্রাণঘাতী হামলায় নিহতদের মধ্যে সম্প্রতি ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া কয়েকজন…
যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে নতুন হামলার দাবি ইরানের
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ‘অপারেশন নাসর-২’-এর আওতায় যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি…
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে…
প্রবাসীদের পাসপোর্টের তথ্য সংশোধন ও পুনঃইস্যুর বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনের পর নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) জন্য দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ আরও…
নৈতিক স্খলনের অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার
নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা–৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২…
হোয়াটসঅ্যাপে একগুচ্ছ নতুন ফিচার, আইপ্যাডে সরাসরি অ্যাকাউন্ট খোলা যাবে
মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে একসঙ্গে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করেছে। নতুন আপডেটের…

