মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্বে স্পিকার

গুরুতর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। একই দিন বিকেল ৫টা ১ মিনিটে স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, হৃদরোগ, উচ্চ […]

কাতারকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, চিঠি হস্তান্তর ম্যানিলায়

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে কাতারের আমিরের কাছে একটি বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বার্তায় কাতারি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র […]

গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা, অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং মানুষের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’-এ […]

মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, ৮ জন আটক; ৫ জনের কারাদণ্ড, ৩ জনকে জরিমানা

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালচক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে আটজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়িসংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে সেবাগ্রহীতাদের […]

জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়ণে বাড়ছে বন্যার ঝুঁকি, সমন্বিত পরিকল্পনার তাগিদ

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অতি ভারী বৃষ্টিপাত এবং দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণের কারণে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প সময়ে অতিবৃষ্টির ঘটনা, নদীর পানি দ্রুত বৃদ্ধি এবং নগর এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দুর্যোগ ব্যবস্থাপনার বিদ্যমান সক্ষমতাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় নির্ভুল বন্যা পূর্বাভাস, কার্যকর আগাম […]

জোরপূর্বক শ্রমের অভিযোগে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমালোচনা নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর

জোরপূর্বক শ্রমের অভিযোগকে ভিত্তি করে নিউজিল্যান্ডসহ প্রায় ৬০টি দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। তিনি এ পদক্ষেপকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হতাশাজনক বলে মন্তব্য করেছেন। শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লাক্সন বলেন, জোরপূর্বক শ্রমের অভিযোগের পক্ষে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এমন কোনো গ্রহণযোগ্য বা […]

‘সাংবাদিক পরিচয় নির্ধারণে কার্যকর কর্তৃপক্ষ প্রয়োজন’— তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে কে প্রকৃত সাংবাদিক এবং কে নন—এ বিষয়ে একটি নির্ভরযোগ্য ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিকে সংবিধান, প্রচলিত আইন এবং বিধি-বিধানের আলোকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম […]

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা নিয়ে বিতর্ক, পেন্টাগনের ওয়েবসাইটে হঠাৎ কমে গেল সরকারি হিসাব

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) ইরান যুদ্ধের সময় নিহত মার্কিন সেনাসদস্যের সরকারি সংখ্যা হঠাৎ পরিবর্তন করায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের সরকারি হতাহতের তথ্যভাণ্ডারে (Defense Casualty Analysis System) বুধবার পর্যন্ত ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা ১৮ দেখানো হলেও বৃহস্পতিবার তা কমিয়ে ১৪ করা হয়।  প্রতিবেদন অনুযায়ী, […]

রেমিট্যান্স বাড়াতে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার তাগিদ

ঢাকা, ২৩ জুলাই ২০২৬: দেশে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডির ওপর নির্ভরতা কমানো এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদারে একটি অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা (IIPS) গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এবং গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত ‘বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক পেমেন্ট ব্যবস্থা (IIPS) এবং আন্তঃসীমান্ত […]

জুলাইয়ের প্রথম ২২ দিনেই ২.১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স, বেড়েছে ২৩.৪ শতাংশ

ঢাকা, ২৩ জুলাই ২০২৬: নতুন অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.৪ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, ১ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশে মোট ২.১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। […]