হাতিরঝিলে আনসার সদস্যদের তৎপরতায় মা ও ১১ মাসের শিশুর জীবন রক্ষা
- নিজস্ব সংবাদদাতা
- ১০ ঘণ্টা আগে
ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): রাজধানীর হাতিরঝিলে দায়িত্বশীল ও মানবিক তৎপরতার মাধ্যমে এক নারী ও তার ১১ মাস বয়সী শিশুর জীবন রক্ষা করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
গত ২২ জুলাই (বুধবার) বিকেলে হাতিরঝিলের রাজউক প্রকল্প এলাকায় টহলরত আনসার সদস্য জাহিদুল ও রেদওয়ান দেখতে পান, এক নারী কোলের শিশুকে নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তারা দ্রুত এগিয়ে গিয়ে তাকে নিরাপদে সরিয়ে আনেন এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়িয়ে যান।
পরে ওই নারী মানসিকভাবে অত্যন্ত অস্থির অবস্থায় নিজেকে ক্ষতির ঝুঁকিতে ফেলতে থাকলে ঘটনাস্থলে উপস্থিত র্যাব-৩-এর সদস্যদের সহযোগিতায় তাকে শান্ত করা হয় এবং নিরাপদ স্থানে নেওয়া হয়। এরপর হাতিরঝিল থানার ডিউটি অফিসারের উপস্থিতিতে আনসার সদস্যরা তার পরিবারের তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই নারীর স্বামী শরিফুল ইসলাম। তিনি জানান, তার স্ত্রী ফারজানা (৩০) হরমোনজনিত শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক অসুস্থতার চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার জন্য তারা নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। পরে মালিবাগে এক আত্মীয়ের বাসা থেকে তিনি শিশুকে নিয়ে বের হয়ে যান।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আনসার সদস্যরা মা ও শিশুকে সুস্থ ও নিরাপদ অবস্থায় তার স্বামীর কাছে হস্তান্তর করেন।
স্ত্রী ও সন্তানের জীবন রক্ষায় দায়িত্বশীল ভূমিকার জন্য শরিফুল ইসলাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সাধারণ মানুষও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাহিনীর মানবিকতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
এই বিভাগের আরও খবর
৯৯৯-এ ফোন, লিফটে আটকা পড়া মা ও দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
মুন্সিগঞ্জ, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা…
অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের অভিযানে চোর আটক
ফরিদপুর, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): ফরিদপুর সদর উপজেলার…
উত্তাল সাগরে বিকল বাল্কহেডে আটকে পড়া ৪ শ্রমিককে উদ্ধার, সহায়তায় ৯৯৯ ও কোস্ট গার্ড
চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে বিকল হয়ে অর্ধডুবন্ত অবস্থায়…
বক্ষব্যাধি হাসপাতালে আনসারের অভিযানে দালাল আটক
ঢাকা, ২২ জুলাই: রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও…
প্লটের নামে প্রতারণা: ৭ কোটি টাকার মানিলন্ডারিং মামলায় ৩ ব্যক্তি ও ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির মামলা
প্লট বরাদ্দের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে…
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করতে পারে: চীনা বিশ্লেষক
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেছেন এক চীনা…
মিনাবে নিহত শিক্ষার্থীদের শনাক্ত হওয়া মরদেহাবশেষ দাফন, যুক্তরাষ্ট্রের জবাবদিহি নিয়ে নতুন প্রশ্ন
ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে কয়েক মাস আগে সংঘটিত প্রাণঘাতী হামলায় নিহতদের মধ্যে সম্প্রতি ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া কয়েকজন…
যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে নতুন হামলার দাবি ইরানের
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ‘অপারেশন নাসর-২’-এর আওতায় যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি…
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে আনুষ্ঠানিকভাবে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে…
প্রবাসীদের পাসপোর্টের তথ্য সংশোধন ও পুনঃইস্যুর বিশেষ সুবিধার মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনের পর নতুন পাসপোর্ট ইস্যু ও পুনঃইস্যুর (রি-ইস্যু) জন্য দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ আরও…
নৈতিক স্খলনের অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার
নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা–৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২…
হোয়াটসঅ্যাপে একগুচ্ছ নতুন ফিচার, আইপ্যাডে সরাসরি অ্যাকাউন্ট খোলা যাবে
মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে একসঙ্গে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করেছে। নতুন আপডেটের…

