মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৩৬ হাজার কর্মসংস্থানের আশা

চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সরকার বলছে, প্রায় ৭৭৬ একরজুড়ে গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চল শিল্পায়ন, বৈচিত্র্যময় বিনিয়োগ এবং ৩৬ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন […]

অনলাইনে ‘তান্ত্রিক’ সেজে প্রতারণা: রাসায়নিক কৌশলে ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৩

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ‘তান্ত্রিক’ পরিচয়ে নারীদের টার্গেট করে রাসায়নিক কৌশলে ভয় সৃষ্টি এবং অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে সংঘবদ্ধ এই প্রতারক চক্রের রহস্য উদ্ঘাটন করেছে সংস্থাটি। গ্রেপ্তারদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। পিবিআই জানিয়েছে, মামলার বাদী মোছা. সালমা আক্তার ফেসবুকে ‘রহমত আলী কবিরাজ’ নামে […]

রাজবাড়ীতে ট্রেন-বাস সংঘর্ষ, দুইজনের মৃত্যু

রাজবাড়ীর খানখানপুর রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আটজনকে উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়ার পর দুজনের মৃত্যু হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া ফোনকলের ভিত্তিতে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্য অনুযায়ী, রোববার (২৬ জুলাই) রাত প্রায় ৯টার দিকে রাজবাড়ী সদর থানার খানখানপুর […]

এইচ-১বি ভিসা কর্মসূচিতে ভারতীয়দের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, যুক্তরাষ্ট্রে তদন্ত জোরদার

যুক্তরাষ্ট্রের এইচ-১বি (H-1B) ও পার্ম (PERM) কর্মসংস্থানভিত্তিক ভিসা কর্মসূচিতে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে তদন্ত জোরদার করেছে দেশটির শ্রম বিভাগের পরিদর্শক দপ্তর (অফিস অব ইন্সপেক্টর জেনারেল)। তদন্তের আওতায় ভারতীয় আইটি খাতের সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের নামও উঠে এসেছে, যদিও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তদন্তে ভুয়া বা বিভ্রান্তিকর […]

টানা তিন কার্যদিবস পতনে ডিএসইএক্স, কমেছে লেনদেনও

দেশের শেয়ারবাজারে টানা তিন কার্যদিবস ধরে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ১১৫ পয়েন্ট হারিয়েছে। একই সঙ্গে বাজারে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে, যা বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। বাজার তথ্য অনুযায়ী, প্রথম কার্যদিবসে ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৭১ পয়েন্টে নামে। পরদিন সূচক আরও ৬৭ পয়েন্ট […]

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে শত শত যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে […]

নাবলুসে হামলার পর উত্তপ্ত পশ্চিম তীর, নতুন নিরাপত্তা সংকটে ইসরায়েল

পশ্চিম তীরের নাবলুসের কাছে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সময়ে বসতি সম্প্রসারণ, ভূমি অধিগ্রহণ, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং পাল্টাপাল্টি হামলার কারণে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে বিভিন্ন হিব্রু গণমাধ্যম ও বিশ্লেষকদের প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত দুই বছরে পশ্চিম তীরে বিপুলসংখ্যক নতুন বসতি আউটপোস্ট ও […]

ঢাকায় ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

রাজধানীর ভেতরে চলাচলের সময় ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ পুলিশের বিশেষ ‘মুভমেন্ট এসকর্ট’ বা নিরাপত্তা বহর প্রত্যাহার করেছে সরকার। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশের সীমিত জনবল ও যানবাহনকে মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষার কাজে আরও কার্যকরভাবে ব্যবহার করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঢাকার বাইরে সরকারি বা ব্যক্তিগত সফরে প্রয়োজন অনুযায়ী তাদের নিরাপত্তা ব্যবস্থা […]

সংসদীয় কমিটিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা, আর্থিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতিতে গুরুত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে আর্থিক খাতের স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ পরিবেশ এবং ব্যাংকিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে সদস্যরা মতবিনিময় করেন। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে […]

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৫৮

দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা […]