মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্কে উৎপাদনমুখী বিনিয়োগে জোর, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণের আহ্বান ড. তিতুমীরের

বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে উৎপাদনভিত্তিক বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, বাংলাদেশ এমন বিনিয়োগ প্রত্যাশা করে, যা শুধু মূলধন আনবে না, বরং উৎপাদন, কর্মসংস্থান ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখবে। রোববার রাজধানীতে নর্থ সাউথ ইউনিভার্সিটির […]

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এমইপি হাই-টেকের ২০০ কোটি টাকার বিনিয়োগ, ২০২৯ সালে উৎপাদন শুরু লক্ষ্যমাত্রা

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)-এ প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগে আধুনিক বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন শিল্প স্থাপন করছে এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। প্রকল্পটির নির্মাণকাজ শেষ করে ২০২৯ সালের জানুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে প্রায় দুই হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের […]

রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের টার্গেট সরকারের

চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা—উভয় খাত মিলিয়ে ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনের মাধ্যমে রপ্তানি খাতে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, মোট লক্ষ্যমাত্রার […]

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৩, উদ্ধার মাদক, অস্ত্র ও গুলি

রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ৪০টি নতুন মামলা দায়ের করা হয়েছে। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩১ জন, […]

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রতিবাদে নরওয়ে, ইইউর সমান বাণিজ্য সুবিধা চাইল অসলো

যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে নরওয়ে। দেশটির সরকার বলছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর তুলনায় নরওয়ের রপ্তানি পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করা হয়েছে, যা বৈষম্যমূলক এবং ন্যায্য বাণিজ্যনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে শুক্রবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের একতরফাভাবে শুল্ক আরোপের সিদ্ধান্তে তাদের সরকার একমত নয়। একই […]

চা শিল্পের সংকট নিরসনে সরকারের সহায়তার আশ্বাস, সমন্বিত উদ্যোগে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের চা শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো, দীর্ঘদিনের সংকট দূর করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিল্পটির সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চা শিল্পের উন্নয়নবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা […]

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গঠনে সরকারের অঙ্গীকার, মেধাভিত্তিক পদোন্নতির ওপর জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা ও ভবিষ্যতের নিরাপত্তা বাস্তবতা বিবেচনায় একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পেশাদার সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নের পাশাপাশি নেতৃত্ব নির্বাচন ও পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কিংবা রাজনৈতিক বিবেচনার পরিবর্তে মেধা, পেশাগত দক্ষতা, সততা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং চারিত্রিক দৃঢ়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। রোববার সকালে ঢাকা সেনানিবাসে […]

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। রোববার বেলা ১১টা ৪০ মিনিটে তিনি স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে রাষ্ট্রীয় ‘গার্ড অব […]

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার-তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রত্যাশা অনুযায়ী পুলিশকে আরও জনবান্ধব ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তুলতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনকারীদের যথাযথ স্বীকৃতি দেওয়া হবে, আর দায়িত্বে অবহেলা বা আইন-বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের […]

যুদ্ধ ও যুদ্ধবিরতিতে ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বিক্রি করেছে বলে দাবি করেছে ইরানের তেল মন্ত্রণালয়। তবে এই দাবি দেশটির শীর্ষ পর্যায়ের আগের একটি বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শনিবার তেহরানে তেল মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, […]