অনুসরণ করুন:
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১,৭৪৪ মামলা, ডাম্পিং ৫০৪ যানবাহন

রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে শত শত যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

রোববার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৮৬টি, লালবাগ বিভাগে ১৪৩টি, মতিঝিল বিভাগে ২৯৫টি এবং ওয়ারী বিভাগে ১৮৭টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১২টি, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৩৮২টি, উত্তরা বিভাগে ২৫০টি এবং গুলশান বিভাগে ১৮৯টি মামলা করা হয়েছে। অভিযানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন শ্রেণির যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আইন লঙ্ঘনের ঘটনায় মামলা দায়েরের পাশাপাশি ৫০৪টি যানবাহন ডাম্পিং এবং ২৬৫টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে নিরাপদ ও সুশৃঙ্খল সড়কব্যবস্থা নিশ্চিত করতে ট্রাফিক আইন প্রয়োগে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন