মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ: সচেতনতা, পরীক্ষা ও চিকিৎসা সহজলভ্য করার আহ্বান

ঢাকা, ২৮ জুলাই ২০২৬: আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা সহজলভ্য করার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘চলুন সহজভাবে বুঝি’। প্রতিপাদ্যের মূল লক্ষ্য হলো হেপাটাইটিস সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা, সামাজিক ভয় ও কুসংস্কার কমানো […]

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ, মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের অঙ্গীকার

ঢাকা, ২৮ জুলাই ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ ও আইওএমের দুই দশকের অংশীদারিত্ব আরও জোরদার, মানবপাচার প্রতিরোধ, প্রযুক্তিনির্ভর সাইবার মানবপাচার মোকাবিলা, নিরাপদ অভিবাসন এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা (Integrated Border Management-IBM) বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা […]

বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। মঙ্গলবার সকালে বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি দায়িত্ব পালনের কার্যক্রমের সূচনা করেন। সকাল ১১টা ১৫ মিনিটে তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে স্বাগত জানায়। পরে তাঁকে গার্ড অব অনার […]

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নিরুৎসাহিত করতে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ভূমি প্রশাসনে সেবার ধারাবাহিকতা ও কার্যকারিতা বজায় রাখতে মাঠ পর্যায়ে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি বা পদায়ন নিরুৎসাহিত করতে নতুন নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। বিশেষ প্রশাসনিক প্রয়োজন ছাড়া এসব কর্মকর্তা-কর্মচারীকে কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে […]

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু করে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদ শূন্য […]

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু, দগ্ধ বন্ধু বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ সিয়াম (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাঁর এক বন্ধু গুরুতর দগ্ধ হয়েছেন। আহত ওই তরুণকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার আল-আমিন রোডে একটি আবাসিক ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা […]

আবাসন খাত ঘুরে দাঁড়াতে রিহ্যাবের উদ্যোগের প্রশংসা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের

আবাসন খাতের বিদ্যমান সংকট কাটিয়ে শিল্পটিকে পুনরুজ্জীবিত করতে দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যেই গৃহীত বিভিন্ন ইতিবাচক উদ্যোগের জন্য রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর বর্তমান নেতৃত্বকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে মিরপুর রিয়েল এস্টেট ফোরাম। সোমবার (২৭ জুলাই) রাজধানীর রিহ্যাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সভায় মিরপুর রিয়েল এস্টেট ফোরামের নেতারা রিহ্যাবের প্রেসিডেন্ট, ভাইস […]

১২ আগস্ট থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার-২০২৬

দেশের আবাসন খাতকে আরও গতিশীল করতে আগামী ১২ আগস্ট রাজধানীতে শুরু হচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার-২০২৬। ১২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে আবাসন খাতের অন্যতম বৃহৎ এ আয়োজন। এতে দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি, নির্মাণসামগ্রী ও আবাসন-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। […]

শুভেন্দু সরকারের কঠোর অভিযানে সীমান্তে পুশ-ইন বেড়েছে, উদ্বেগে বাংলাদেশ

প্রান্তকাল আন্তর্জাতিক ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর অভিযান জোরদার হয়েছে। এর ধারাবাহিকতায় যথাযথ পরিচয় যাচাই ও দ্বিপক্ষীয় প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে ভারত থেকে বাংলাদেশে মানুষ ঠেলে পাঠানো বা ‘পুশ-ইন’ করার অভিযোগও বাড়ছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সাম্প্রতিক সময়ে একাধিক পুশ-ইন […]

পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণের নিন্দা জাতিসংঘের

প্রান্তকাল আন্তর্জাতিক ডেস্ক অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এসব বসতি স্থাপন ও সম্প্রসারণ ‘স্পষ্ট ও গুরুতর লঙ্ঘন’ (Flagrant Violation) এবং এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পাশাপাশি ফিলিস্তিনিদের […]