ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৫৮
- প্রান্তকাল প্রতিবেদক
- ৬ ঘণ্টা আগে
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যেখানে ১৭২ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৯৯ জন, চট্টগ্রামে ৭৮ জন, খুলনায় ৪৮ জন, রাজশাহীতে ২৬ জন, ময়মনসিংহে ২৫ জন এবং রংপুর বিভাগে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৩ হাজার ৯৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৩৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩৮ জন।
এদিকে, নতুন তিনজনের মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।
গত বছরের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে দেখা যায়, ২০২৫ সালে দেশে মোট এক লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং ওই বছর এ রোগে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষাকালে ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন।
এই বিভাগের আরও খবর
সংসদীয় কমিটিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা, আর্থিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতিতে গুরুত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির…
বাংলাদেশ-চীন সম্পর্কে উৎপাদনমুখী বিনিয়োগে জোর, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণের আহ্বান ড. তিতুমীরের
বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে…
রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের টার্গেট সরকারের
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা—উভয় খাত মিলিয়ে…
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৩, উদ্ধার মাদক, অস্ত্র ও গুলি
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে…
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রতিবাদে নরওয়ে, ইইউর সমান বাণিজ্য সুবিধা চাইল অসলো
যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ…
আরও পড়ুন
যুদ্ধ ও যুদ্ধবিরতিতে ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বিক্রি…
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ, আটক ৯
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে তেল আবিবে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে অন্তত নয়জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।…
ট্রাম্পের হুমকির কঠোর জবাবের আহ্বান, শক্ত অবস্থানের পক্ষে ইরানি সংবাদপত্রগুলো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন সংবাদপত্র শক্ত প্রতিরোধমূলক অবস্থান গ্রহণের আহ্বান…
বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের ২৯ জুলাইয়ের মধ্যে নিবন্ধনের আহ্বান
বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে এইচএসসি ও সমমানের কয়েকটি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে…
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন একটি ময়লার স্তূপে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা…
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলন স্থগিত, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা
ভারতে জাতীয় পর্যায়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের অবসান ঘটতে যাচ্ছে। আন্দোলনকারীদের অন্যতম…
হরমুজের ওপর নির্ভরতা কমাতে বিকল্প জ্বালানি করিডোরে ঝুঁকছে উপসাগরীয় দেশগুলো
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন বাস্তবতায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক জ্বালানি করিডোর হরমুজ প্রণালিকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে।…
শাহজালালের তৃতীয় টার্মিনালে আর থাকবে না নেটওয়ার্ক সমস্যা, আসছে অত্যাধুনিক ৪জি-৫জি অবকাঠামো
ঢাকা, ২৫ জুলাই: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীদের নিরবচ্ছিন্ন মোবাইল ও উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে অত্যাধুনিক ইনডোর…

