সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বেনাপোল দিয়ে আজ আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আজ বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন। বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, আজ […]

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল রাত সাড়ে ৮ টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। […]

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে ভুটানে ফেরার পথে বুধবার (২৬ আগস্ট) ভোরে ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান ঢাকায় যাত্রাবিরতি করে। বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের রাজা। সাক্ষাৎকালে দুই […]

শীর্ষ ডেটা সেন্টার নির্বাহীকে হারাল ওপেনএআই, অব্যাহত হাই-প্রোফাইল কর্মকর্তাদের বিদায়ের ধারা

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের ডেটা সেন্টার বিভাগের শীর্ষ কর্মকর্তা ক্রিস ম্যালোন প্রতিষ্ঠানটি ছেড়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের সময় গুরুত্বপূর্ণ এই বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিদায় প্রতিষ্ঠানটির নেতৃত্বে সাম্প্রতিক পরিবর্তনের ধারায় নতুন সংযোজন। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ওপেনএআই ছাড়েন ম্যালোন। এর আগে তিনি প্রায় পাঁচ বছর মেটায় এবং এক দশকের বেশি সময় গুগলে […]

হরমুজ প্রণালীতে অস্থায়ী নৌপথ শিগগিরই ঘোষণা হতে পারে: ওমান

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল পুনরায় নিশ্চিত করতে শিগগিরই একটি অস্থায়ী শিপিং করিডর বা নৌপথ ঘোষণা করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। মঙ্গলবার (২৫ আগস্ট) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকের পর তিনি এ আশাবাদের কথা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় […]

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।গ্রেপ্তার মো. সালাউদ্দিন নেকবর আলী প্রামাণিক (৫৮) উপজেলার পৌর করিমপুর এলাকার হাজী ওয়াসিম উদ্দিন ভূঁইয়া বাড়ির লোকমানের ছেলে। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার পৌর করিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বিচার শেষে আদালত সালাউদ্দিনকে […]

মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

নোয়াখালী সদর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আবদুল্লাহ আল সাইফ (১৩) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর এলাকার কাউসারের ফার্মেসি দোকানের পেছনের চেম্বার রুমে এ ঘটনা ঘটে। নিহত সাইফ উপজেলার দক্ষিণ কাদির হানিফ এলাকার মো.সোহাগের ছেলে। সে জামালপুর এলাকার কাউসার আহমেদের ফার্মেসি দোকানে সহকারী হিসেবে কর্মরত ছিল। পুলিশ […]

পালানোর অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সিনিয়র সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। পালিয়ে যাওয়ার অভিযোগে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে তার বরখাস্ত কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সিনিয়র সহকারী সচিব মনিরুজ্জামান বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিযুক্ত ছিলেন। প্রজ্ঞাপনে জানানো […]

মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে ‘কিছু জানা নেই’

রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। তবে বিমানটির আগমন সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।মঙ্গলবার (২৫ আগস্ট) ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ মার্কিন সামরিক বাহিনীর বিমানটির রাশিয়ায় অবতরণের তথ্য নিশ্চিত করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার মডেলের বিমানটিতে যুক্তরাষ্ট্রের […]

কলকাতায় অগ্নিনির্বাপক যন্ত্র কেনার হিড়িক

কলকাতায় হঠাৎ করেই বেড়েছে অগ্নিনির্বাপক যন্ত্র কেনার প্রবণতা। আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে নয়জনের মৃত্যুর পর শহরবাসীর মধ্যে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ ও সচেতনতা দুটোই বেড়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অনেকেই নিজেদের বাড়ির নিরাপত্তার জন্য ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার অ্যালার্মসহ বিভিন্ন সরঞ্জাম কিনছেন। সম্প্রতি পর্যটকদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের ২৩ জেলায় আবাসিক হোটেল, গেস্টহাউস […]