সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে তরুণীর অবস্থান, বিয়ের দাবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে দুদিন ধরে অবস্থান করছেন ফেনীর এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২২ আগস্ট) থেকে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উদ্য পাটোয়ারী বাড়িতে কাতারপ্রবাসী ইমন হোসেনের বসতঘরের সামনে অবস্থান করছেন ফাতেমা আক্তার নামে ওই তরুণী। স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী থেকে এসে […]

আগামী মাসে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, আগামী মাসে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  মঙ্গলবার দুপুরে জেলার পরশুরাম অংশে বাঁধ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ১ হাজার ৫৪৩ কোটি টাকা ব্যায়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক […]

রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে আটক বা কারাগারে রাখা হবে না : শামা

পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সরকার মানবাধিকার সুরক্ষা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কোনো নাগরিককে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে আটক বা কারাগারে না রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে অন্যায়ভাবে আটক বা কারাগারে রাখা হবে না, সরকার অবশ্যই তা নিশ্চিত করবে।’ শামা বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া […]

ঢাবিতে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’: বাংলাদেশ-ইইউ সম্পর্ক নিয়ে আলোচনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ‘মিট দ্যা অ্যাম্বাসেডর’ শীর্ষক এই আলোচনা সভাটি বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটাং বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং বাংলাদেশে […]

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রবাসী কল্যাণ মন্ত্রীর

 অবৈধ পথে বিদেশযাত্রা এবং দালালদের প্রতারণার ফাঁদ প্রতিরোধে সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, যেসব দালালের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকেরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ […]

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিদায় হজ্বের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।  তিনি বলেন, রাসুল (সা.) এর বিদায় হজের ভাষণে মানব মর্যাদা, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও পারস্পরিক অধিকারের যে মহান শিক্ষা উচ্চারিত হয়েছিল, তা আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।  মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত […]

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা বিএনপি পরিবার- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান। তিনি জানান, শহীদ জোবায়েরের বোন জেসমিন আকতার ব্রেন টিউমারে (ব্রেইন স্টেম গ্লাইয়োমা) আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন […]

প্রতারণা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার […]

জবিতে ইয়ুথ ইমপ্যাক্ট সামিট অনুষ্ঠিত

 আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের যৌথ আয়োজনে ‘ইয়ুথ ইমপ্যাক্ট সামিট ২০২৬’ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষতা, মতামত প্রকাশের স্বাধীনতা এবং নেতৃত্ব’ এই তিনটি মূল স্তম্ভকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের মিনি কনফারেন্স রুমে এ সামিট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১২১০৯ কোডের (নতুন সিলেবাস) পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। তবে, এই একটি ছাড়া অনার্স প্রথম বর্ষের অন্যান্য সব বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি […]