পালানোর অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত
- প্রান্তকাল ডেস্ক
- ১ ঘণ্টা আগে
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সিনিয়র সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। পালিয়ে যাওয়ার অভিযোগে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে তার বরখাস্ত কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সিনিয়র সহকারী সচিব মনিরুজ্জামান বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিযুক্ত ছিলেন।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্য মনিরুজ্জামানকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। ওই বছরের ৩১ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে অবমুক্ত করা হলেও ২০২৪ সালের ২১ ডিসেম্বর পর্যন্ত তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেননি।
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় বিষটি জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় মনিরুজ্জামানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। মনিরুজ্জামানকে ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলেও তিনি মন্ত্রণালয়ে যোগ দেননি।২০২৪ সালের ১ নভেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থলে যোগ না দেওয়ায় মনিরুজ্জামানের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে গত বছরের ২২ এপ্রিল বিভাগীয় মামলা হয়।
মনিরুজ্জামান ২০২৫ সালের ১ মে লিখিত জবাব দাখিল করে জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবমুক্ত হওয়ার পর ইউএনও হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি যোগদান করেননি। ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন না জানিয়ে লিখিত জবাব গ্রহণ করার অনুরোধ জানান তিনি। এরপর তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
মনিরুজ্জামানের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে গত ২২ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে জানান। এরপর মনিরুজ্জামানকে চাকরি থেকে কেন বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হবে না, তা জানতে চেয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ জারির সিদ্ধান্ত হয়। গত ৬ নভেম্বর তার স্থায়ী ঠিকানা ও ব্যক্তিগত ই-মেইলে বিভাগীয় মামলার তদন্ত প্রতিবেদনসহ দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি তার জবাব দেননি। এরপর সরকারি কর্ম কমিশনের পরামর্শ নিয়ে গুরুদণ্ড হিসেবে পলায়নের তারিখ অর্থাৎ ২০২৪ সালের ১ নভেম্বর থেকে মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই গুরুদণ্ড দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হযরত…
পরিচয় গোপন রেখে চাঁদাবাজির অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ চালু
দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং…
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭৫ চারা বিতরণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা…
ঈদে মিলাদুন্নবী: মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ…
মহানবী (সা.)-এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা…
সর্বশেষ খবর
1.
2.
মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা
- ৫৯ মিনিট আগে
3.
পালানোর অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত
- ১ ঘণ্টা আগে
5.
কলকাতায় অগ্নিনির্বাপক যন্ত্র কেনার হিড়িক
- ১ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রতারণা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা এরশাদ গ্রেপ্তার
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে…
জবিতে ইয়ুথ ইমপ্যাক্ট সামিট অনুষ্ঠিত
আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
জামালপুরে নারী হত্যা: স্ব-উদ্যোগে মামলা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার পিবিআইয়ের
জামালপুরে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলা স্ব-উদ্যোগে গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব…
পরিচয় গোপন রেখে চাঁদাবাজির অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ চালু
দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং সেবা বা ব্যবসায়িক কার্যক্রমকে কেন্দ্র করে আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে চালু…
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭৫ চারা বিতরণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে…
ঈদে মিলাদুন্নবী: মহানবীর (সা.) আদর্শে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার,…
মহানবী (সা.)-এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে…

