হরমুজ প্রণালীতে অস্থায়ী নৌপথ শিগগিরই ঘোষণা হতে পারে: ওমান
- আন্তর্জাতিক ডেস্ক
- ৩ ঘণ্টা আগে
বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল পুনরায় নিশ্চিত করতে শিগগিরই একটি অস্থায়ী শিপিং করিডর বা নৌপথ ঘোষণা করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি।
মঙ্গলবার (২৫ আগস্ট) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকের পর তিনি এ আশাবাদের কথা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আল-বুসাইদি বলেন, হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী করিডর চালু এবং নিরাপদ নৌচলাচল পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় বাস্তব ব্যবস্থা গ্রহণের বিষয়ে শিগগিরই ঘোষণা আসতে পারে বলে তিনি আশা করছেন।
তিনি জানান, প্রণালীটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও একটি স্থায়ী সমাধানের বিষয় পরবর্তী পর্যায়ে নির্ধারিত হবে। এ ক্ষেত্রে ‘ইসলামাবাদ মেমোরেনডাম’-এর অনুচ্ছেদ ৫ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আঞ্চলিক শান্তি, পারস্পরিক সহযোগিতা এবং অবাধ নৌচলাচল নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক অংশীদারদের সঙ্গেও আলোচনা করা হবে।
এর আগে ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছিল, তেহরানে বৈঠকে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা হরমুজ প্রণালী দিয়ে একটি যৌথ সামুদ্রিক করিডর প্রতিষ্ঠার প্রস্তাবিত কাঠামো নিয়ে আলোচনা করেছেন।
তেহরান ও মাসকাটের মধ্যে হরমুজ প্রণালীকেন্দ্রিক নৌচলাচল ব্যবস্থা নিয়ে চলমান আলোচনার মধ্যেই ওমানের পররাষ্ট্রমন্ত্রীর এই ইরান সফর অনুষ্ঠিত হলো।
হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে প্রণালীটিতে নিরাপদ ও স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করার যেকোনো উদ্যোগ আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম
এই বিভাগের আরও খবর
কলকাতায় অগ্নিনির্বাপক যন্ত্র কেনার হিড়িক
কলকাতায় হঠাৎ করেই বেড়েছে অগ্নিনির্বাপক যন্ত্র কেনার প্রবণতা।…
মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
দক্ষ বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ তৈরি…
১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ১৬ বছরের কম বয়সী…
তিন বছরের কম সময়ে ৩০ বছরের সমপরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল: প্রতিবেদন
তিন বছরেরও কম সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি…
যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত ‘অর্থনৈতিক যুদ্ধে’ প্রতিবেশী কোনো…
সর্বশেষ খবর
1.
2.
3.
4.
মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা
- ১২ ঘণ্টা আগে
5.
পালানোর অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত
- ১২ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর বিদায় হজ্বের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। …
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
চব্বিশের গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।…
প্রতারণা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা এরশাদ গ্রেপ্তার
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে…
জবিতে ইয়ুথ ইমপ্যাক্ট সামিট অনুষ্ঠিত
আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের…
জামালপুরে নারী হত্যা: স্ব-উদ্যোগে মামলা নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার পিবিআইয়ের
জামালপুরে এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় মামলা স্ব-উদ্যোগে গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব…
পরিচয় গোপন রেখে চাঁদাবাজির অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম ‘চাঁন্দাবিডি ডটকম’ চালু
দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং সেবা বা ব্যবসায়িক কার্যক্রমকে কেন্দ্র করে আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে চালু…
নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের মাঝে ৩৭৫ চারা বিতরণ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশব্যাপী সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে…

