চমেক হাসপাতালে দুই দিনে দুই সন্দেহভাজন আটক, উদ্ধার চোরাই মোবাইল
আনসার সদস্যদের সতর্কতায় চুরির চেষ্টা ব্যর্থ; মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে চুরির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। শুক্রবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় একজনকে আটক করা হয়। পরদিন শনিবার সকালে একই ওয়ার্ডের সামনে মোবাইল চুরির সময় আরেকজনকে হাতেনাতে আটক করা হয়। […]










