বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের প্রকল্পে অর্থায়ন করবে সিআইএফ

অর্থ ছাড় ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নির্বাচন নিয়ে পরিবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের বৈঠক জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং বাংলাদেশের জলবায়ু সহনশীলতা জোরদারে ঘোষিত ৩ কোটি মার্কিন ডলার অর্থায়ন ছাড়ের প্রক্রিয়া নিয়ে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের […]

ঢাকা-১৩ এলাকায় অপরাধ ও যানজট নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ

ঢাকা-১৩ আসনের ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ক্যামেরা স্থাপন; এক বছরের মধ্যে সংখ্যা কয়েক শতে উন্নীত করার উদ্যোগ, গঠন করা হবে ৭০ মহল্লাভিত্তিক কমিটি রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে ক্যামেরার সংখ্যা কয়েক শতে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক ক্যামেরার […]

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত ও বনদস্যুদের মদদদাতাদের আইনের আওতায় আনার দাবি; কর্মসূচিতে অংশ নেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এবতেদায়ি মাদ্রাসাসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। […]

টাঙ্গাইলের শাল-চাদর শিল্পে ধস, বাসাইলের ৮০ কারখানার ৭০টিই বন্ধ

সুতার দাম বৃদ্ধি, শ্রমিক সংকট ও পাওয়ার লুমের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না তাঁত মালিকেরা; পেশা ছাড়ছেন অনেক তাঁতি একসময় টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রায় প্রতিটি বাড়িতেই ছিল শাল-চাদর তৈরির কারখানা। বাহারি সুতা ও নকশার এসব শাল-চাদরের সুনাম ছিল দেশজুড়ে। তবে কাঁচামালের দাম বৃদ্ধি, শ্রমিক সংকট এবং পাওয়ার লুমের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে একে একে […]

গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত; ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন গোপালগঞ্জে বাসচাপায় মহিবুল্লাহ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের […]

মাদকমুক্ত ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান গণপূর্তমন্ত্রীর

জাতীয়তাবাদী চেতনার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা অর্জনের ওপর গুরুত্বারোপ জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সচেতন, দায়িত্বশীল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা অর্জন জরুরি। শনিবার (১৪ নভেম্বর) […]

ইরানে হামলা স্থগিতের ইঙ্গিত, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষা

জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের কাছে এমন মনোভাব জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট; সৌদি যুবরাজ ও তুরস্কের প্রেসিডেন্টও নতুন করে হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন ইরানের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে নতুন কোনো উসকানি না এলে দেশটিতে আপাতত সামরিক অভিযান না চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোতে জাতীয় নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টাদের কাছে নিজের এমন মনোভাব জানিয়েছেন তিনি। […]

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাত সাড়ে ৮টায় মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান; জিতলেই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এবার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। রাত সাড়ে ৮টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল। এ ম্যাচে জিততে পারলেই আগামী ১৭ নভেম্বর ফাইনালে […]

১৯ নভেম্বর কোনো লকডাউন থাকবে না: যুবদল নেতা নয়ন

আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়ে রবিউল ইসলাম নয়ন বলেন, ২০২৪ সালের ১৯ জুলাইয়ের স্মৃতি মনে রেখে লকডাউনকে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, ‘১৯ তারিখ কিছু হবে না। লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে […]

নওগাঁয় শুরু হলো তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ মেলায় রয়েছে সাতটি স্টল নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে। ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি নওগাঁ চত্বরে […]