বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

সাভারের নগরচর এলাকায় গভীর রাতে বসতঘরে এ হত্যাকাণ্ড ঘটে। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঢাকার সাভারে রোজিনা (৩৫) নামে এক নারীকে গলায় ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মোঃ বাবুল মিয়ার বিরুদ্ধে। শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় নিজেদের বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় […]

সামরিক বাহিনীতে কাটানো আট বছর জীবনের শ্রেষ্ঠ সময়: স্পিকার

রাওয়া সদস্য হওয়াও গৌরবের; মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য—‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, তেমনি রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) সদস্য হওয়াও গৌরবের। সামরিক বাহিনীতে কাটানো আট বছরকে জীবনের শ্রেষ্ঠ সময় বলে উল্লেখ করেছেন তিনি। আজ রাজধানীর […]

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ১২

রাখাইনের পোন্নাগিউনে হামলায় আহত অন্তত ১৮; নিরাপদ আশ্রয় ভেবে শিবিরে বসবাস করছিলেন বাস্তুচ্যুতরা মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে পাঁচ বছর বয়সী এক শিশুসহ অন্তত ১২ জন নিহত এবং আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাতে এ […]

তিন দফা দাবিতে সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ভোর ৬টা থেকে বাস-মিনিবাসসহ বিভিন্ন যানবাহনের শ্রমিকদের কর্মবিরতি; কদমতলীর ঘটনায় মামলা প্রত্যাহারসহ তিন দাবি তিন দফা দাবিতে আগামী সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে কর্মবিরতি সফল করার […]

খাদ্য সংগ্রহে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

আমন মৌসুমে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা, প্রতি কেজি ধানের দাম ৩৫ টাকা নির্ধারণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি কিংবা মধ্যস্বত্বভোগীদের প্রভাব বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, ক্ষুধায় কেউ যাতে কষ্ট না পায় এবং দেশের মানুষ যাতে ভালো থাকে, সে বিষয়ে সজাগ […]

বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল হচ্ছে নরওয়েতে

২৭ কিলোমিটার দীর্ঘ ‘রগফাস্ট’ টানেলের নির্মাণ ব্যয় ২৪০ কোটি ডলার, কাজ শেষ হবে ২০৩৩ সালে সমুদ্রের তলদেশে বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সড়ক টানেল নির্মাণ করছে নরওয়ে। প্রধান শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় কমানো এবং দেশটির পশ্চিম উপকূল বরাবর ফেরিবিহীন মহাসড়ক গড়ে তোলার লক্ষ্যে নির্মিত হচ্ছে ২৭ কিলোমিটার দীর্ঘ ‘রগফাস্ট’ টানেল। সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ৩৯২ মিটার গভীরে […]

সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে যুক্ত হচ্ছে থার্মাল ড্রোন

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও বিশেষ অভিযান জোরদার, রাতে নজরদারির জন্য গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে সার্চলাইট সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি রাতের নিরাপত্তা নিশ্চিত করতে […]

নেটোতে যোগ দেওয়ার বিনিময়ে দনবাস ছাড়ার প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

নিরাপত্তার নিশ্চয়তা, শক্তিশালী সামরিক বাহিনী ও পুনর্গঠন তহবিল পেলে প্রস্তাব গণভোটে দেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট নেটোতে সদস্যপদ পাওয়ার বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে কি না, সেই প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। এমন আলোচনার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি বলেছেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা, সামরিক বাহিনীর সক্ষমতা বজায় রাখা এবং […]

পোশাকশিল্পে স্থিতিশীলতা ফেরাতে সরকারের কার্যকর ভূমিকা চায় বিজিএমইএ-বিকেএমইএ

সাভার, আশুলিয়া ও গাজীপুরের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছে মালিকপক্ষ দেশের অর্থনীতি ও রপ্তানি আয়ের অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্পের স্থিতিশীলতা, নিরাপত্তা ও উৎপাদন পরিবেশ বজায় রাখতে মালিক, শ্রমিক, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন […]

বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তিতে আইন সংস্কারের উদ্যোগ: আইনমন্ত্রী

বিদেশি বিনিয়োগ বাড়াতে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা আরও কার্যকর করতে চান আইনমন্ত্রী, ১০ দিনের মধ্যে অংশীজনদের সুপারিশ আহ্বান বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্যিক বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে বিদ্যমান বাণিজ্যিক আদালত আইনকে আরও যুগোপযোগী করতে চায় সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও সুনির্দিষ্ট সুপারিশ চেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। […]