বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ওয়াসিমসহ ছয়জনকে হত্যা মামলায় আজ সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা ও শতাধিক মানুষকে আহত করার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের বিচার চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার (১৫ নভেম্বর) সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ কার্যক্রম হতে পারে। ২২ আসামির মধ্যে কারাগারে পাঁচজন […]

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর: সুযোগ, নাকি শেষ সতর্কবার্তা?

২০২৯ সালের ২৪ নভেম্বর নতুন সময়সীমা; রপ্তানি সক্ষমতা, ব্যাংকিং খাত, রাজস্ব ও জ্বালানি খাতে দৃশ্যমান অগ্রগতি ছাড়া এই সুযোগও কাজে আসবে না স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়িয়েছে জাতিসংঘ। পূর্বনির্ধারিত ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর উত্তরণ কার্যকর হবে। এতে অর্থনীতির বিদ্যমান দুর্বলতা কাটিয়ে প্রতিযোগিতার সক্ষমতা […]

কুয়েতে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের ভিড়

২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি গ্রামে কমেছে দুই দিনারের বেশি, স্বস্তিতে প্রবাসী ক্রেতারা বিশ্ববাজারে স্বর্ণের দাম হঠাৎ কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে কুয়েতের স্বর্ণবাজারেও। দীর্ঘদিন পর প্রতি গ্রামে প্রায় দুই দিনার দাম কমায় স্বর্ণ কিনতে দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। তুলনামূলক কম দামে স্বর্ণ কেনার সুযোগ পেয়ে খুশি প্রবাসী ক্রেতারা। অন্যদিকে, বিক্রির চাপ বাড়লেও আগে বেশি […]

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল ১৩ বসতঘর, হোটেল ও দোকান

শ্রীপুরে দুবাই প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ড; ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের শ্রীপুরে একটি খাবার হোটেলের গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দুবাই প্রবাসীর ১৩টি বসতঘর, একটি খাবার হোটেল ও একটি দোকান পুড়ে গেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিম্যাক কারখানার সামনে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা […]

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে লাখো মানুষের বিক্ষোভ

সরকারি হিসাবে অংশ নিয়েছেন ১ লাখ ৬ হাজার, ছাত্র সংগঠনগুলোর দাবি ২ লাখ; মঙ্গলবার নতুন ধর্মঘটের ডাক ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও শিক্ষার মান কমে যাওয়ার প্রতিবাদে আবারও রাজপথে নেমেছেন লাখো মানুষ। ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ও বিভিন্ন যুব সংগঠনের আয়োজনে শনিবার দেশজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে আগের সপ্তাহগুলোর তুলনায় এবার বিক্ষোভকারীর সংখ্যা কম […]

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

বাস্তুচ্যুতদের তাঁবুতে ড্রোন হামলা, আহত দুজন; শীত ও বৃষ্টিতে মানবিক সংকট আরও গভীর গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল জাজিরা। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে চালানো এ হামলায় আরও দুজন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক […]

ফরিদপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, স্কুলছাত্র নিহত; বাবা আহত

মোটরসাইকেলে থাকা বাবাও আহত; ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ১৩ বছরের সৌম্যদীপের ফরিদপুরে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে কোচিংয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সৌম্যদীপ সিকদার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় তার বাবা সুমন সিকদারও আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা […]

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা

বাম পা হারানোর পর চলাফেরায় সীমাবদ্ধতায় ছিলেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখে থাকা এই নেতার জন্য কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে […]

দিনাজপুরে মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শরীরে আঘাতের চিহ্ন থাকার দাবি বাবার; জিজ্ঞাসাবাদের জন্য আটক মাদ্রাসার পরিচালক দিনাজপুরের বিরলে মাদ্রাসার শৌচাগার থেকে সাফায়েত হোসেন নামে সাত বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার পর বিরল পৌর শহরের কলেজ রোডে মাদ্রাসাতুস সুন্নাহর […]

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মামলায় চট্টগ্রামে এসপি পদমর্যাদার কর্মকর্তা গ্রেপ্তার

নাসিরাবাদ পুলিশ অফিসার্স মেস থেকে গ্রেপ্তার মোহাম্মদ জাহাংগীর আলম; সম্প্রতি জব্দ করা হয়েছিল তার দুটি মোবাইল ফোন ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। গ্রেপ্তার মোহাম্মদ জাহাংগীর […]