পটুয়াখালীতে পিকআপ-তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ১
সেতুর ঢালে মুখোমুখি সংঘর্ষে পিকআপচালকের মৃত্যু, আহত স্বামী-স্ত্রী পটুয়াখালী সদর উপজেলায় পিকআপ ভ্যান ও তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (১৫ নভেম্বর) ভোরে পটুয়াখালী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। […]










