মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রমজান সামনে রেখে খেজুরের শুল্ক কমাল সরকার

১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে কম শুল্ক কার্যকর থাকবে; ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আপেল ও মাল্টা আমদানিতে করভার ১২১.৭৮ থেকে কমিয়ে ৬১ শতাংশ পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। আগামী ১০ মার্চ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। এ ছাড়া আগামী ২৪ […]

গোপালগঞ্জ-ফেনীর এসপিসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

তিন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিও রয়েছেন বদলির তালিকায়; অবিলম্বে কার্যকর হবে আদেশ গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) ও একজন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) রয়েছেন। রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক […]

খাদ্যে ভেজাল রোধে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ প্রয়োজন: খাদ্যমন্ত্রী

জুলাই থেকে অক্টোবর পর্যন্ত খাদ্যে ভেজালের বিভিন্ন ঘটনায় প্রায় ৩ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা; পরীক্ষাগারের সক্ষমতা বাড়াতে ঢাকাসহ তিন স্থানে ল্যাব স্থাপনের উদ্যোগ খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের পাশাপাশি আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, শুধু আইন প্রয়োগ ও জরিমানা করে খাদ্যে ভেজাল পুরোপুরি বন্ধ করা […]

মাদক ব্যবসার অর্থনৈতিক নেটওয়ার্ক তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির

মাদক উৎপাদন ও সরবরাহের উৎস চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির; সীমান্তে ড্রোন নজরদারি বাড়ানোর তাগিদ মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে […]

সৌরবিদ্যুৎ স্থাপন বিল নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক

অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধনী যুক্ত করে প্রতিবেদন আকারে বিলটি সংসদে জমা দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় (মুলতবি) বৈঠকে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করে দ্রুততম […]

কর্মসংস্থান ও বিনিয়োগে কাতারের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য অতিরিক্ত কাজের সুযোগ সৃষ্টিতে দোহাকে প্রস্তাব; বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে […]

রাষ্ট্রদ্রোহের মামলায় পুলিশ সুপার জাহাংগীরের চার দিনের রিমান্ড

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রাষ্ট্রপক্ষের; সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আদালতের রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মো. জাহাংগীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের দাবি, রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তিনি। একই সঙ্গে মামলার তদন্তকারী সংস্থা চট্টগ্রাম […]

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫২ জন

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৯৯; হাসপাতালে ভর্তি রোগী ১ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। চলতি বছরের পরিস্থিতি স্বাস্থ্য অধিদপ্তরের […]

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পেট্রোরসায়ন কারখানায় আগুন

নিজনেকামস্কের শিল্পাঞ্চলে একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত তিন; পৃথক হামলায় তাগানরগে বিদ্যুৎ উপকেন্দ্রের প্রকৌশলী নিহত রাশিয়ার মধ্যাঞ্চলীয় শহর নিজনেকামস্কে রোববার ভোরে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ হামলায় দেশটির অন্যতম বৃহৎ পেট্রোরসায়ন কারখানায় আগুন ধরে যাওয়ার খবর দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। হামলায় তিনজন আহত হয়েছেন। শহরটির মেয়র রাদমির বেলায়েভ টেলিগ্রামে লিখেছেন, ‘আজ ভোরে […]

প্রতিরক্ষা ও বিনিয়োগে বাংলাদেশ-তুরস্কের অংশীদারত্ব জোরদারের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিরক্ষা শিল্প পার্কে তুরস্কের সম্ভাব্য বিনিয়োগ, রোহিঙ্গা সংকট মোকাবিলা ও মানবিক সহায়তায় সহযোগিতা নিয়ে তারেক রহমান- এরদোয়ানের ফলপ্রসূ আলোচনা প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, শিল্প সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর এ অগ্রগতির কথা জানিয়েছে […]